সারাদেশ

শৈলকুপায় প্রতিপক্ষের হামলায় ১০টি বাড়ি ভাঙচুর, আহত ৯ 

নিজস্ব প্রতিনিধি, ঝিনাইদহ : ঝিনাইদহের শৈলকুপায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ১০টি বাড়ি ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এসময় অন্তত ১০ জন আহত হয়েছে। এ ঘটনায় এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

ঘটনাটি বুধবার (১০ ফেব্রুয়ারি) সকালে উপজেলার আবাইপুর ইউনিয়নের মীনগ্রামে।

স্থানীয়রা জানায়, আবাইপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা মুক্তার আহমেদ মৃধা ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদের মধ্যে দীর্ঘদিনের বিরোধ চলে আসছিল। এরই জের ধরে আধিপত্য বিস্তার করতে বুধবার সকালে মুক্তার মৃধার কর্মী রঞ্জু, নিমাই, কবির ও সুজনের নেতেৃত্বে শত শত লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মীনগ্রামে আবুল কালাম আজাদের কর্মী সমর্থকদের বাড়িতে অতর্কিত হামলা চালায়।

হামলাকারীরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, রিয়াজুল, হিরাদুল, মাসুদ মিয়া, মুক্তার শেখ, লাইফ, নাইচ, আতিয়ার, মোস্তফা ও লুৎফরের বাড়িসহ ১০টি বাড়ি ভাঙচুর করে। হামলার সময় মুক্তার শেখের ঘর থেকে নগদ ৪ লাখ, হিরাদুলের ঘর থেকে ৩০ হাজার টাকা ও রিয়াজুলের ঘর থেকে স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় বলে তারা অভিযোগ করেন। হামলায় আহত হয়েছে, সবুজ, জিল্লু, মশিয়ার, এবাদত, বিপুল, আতিয়ার, মোতাহার ও হিরাদুলসহ অন্তত ৯ জন। আহতদের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর হোসেন জানান, বুধবার সকালে উপজেলার মীনগ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটেছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সান নিউজ/এসজে/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা