সারাদেশ

ঈশ্বরদীতে নতুন মেয়রকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর

নিজস্ব প্রতিনিধি, পাবনা : পাবনার ঈশ্বরদী পৌরসভার নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলররা দায়িত্ব গ্রহণ করেছেন। মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) বেলা ১১টায় ঈশ্বরদী পৌরসভা চত্বরে আয়োজিত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে তাদের নিকট দায়িত্ব হস্তান্তর করা হয়।

ঈশ্বরদী পৌরসভা চত্বরে এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাস।

পৌরসভার বিদায়ী মেয়র আবুল কালাম আজাদ মিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঈশ্বরদী উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নায়েব আলী বিশ্বাস। শুভেচ্ছা বক্তব্য রাখেন নবনির্বাচিত মেয়র ঈশ্বরদী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইছাহক আলী মালিথা। পৌরসভার আর্থিক বিবরণী তুলে ধরে বক্তব্য রাখেন পৌরসভার সচিব জহুরুল ইসলাম।

এ সময় পাবনা-৪ আসনের সাবেক এমপি মঞ্জুর রহমান বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবিরসহ উপজেলা ও পৌর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিক, পৌরসভার সকল কর্মকর্তা-কর্মচারীসহ পৌর এলাকার বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে স্থানীয় এমপি, আমন্ত্রিত অতিথি, সচিব ও পৌরসভার সকল কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতিতে নতুন মেয়রের কাছে বিদায়ী মেয়র আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেন।

এর আগে সোমবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে মেয়র ইছাহক আলী মালিথা ও পৌরসভার ৯টি ওয়ার্ডের কাউন্সিলর কামাল উদ্দিন, মনিরুল ইসলাম সাবু, জাহাঙ্গীর আলম, আমিনুর রহমান স্বপন, ওয়াকিল আলম, আবুল হাশেম, আব্দুল লতিফ মিন্টু, ইঞ্জিনিয়ার আবু সাঈদ উজ্জ্বল ও ইউসুফ আলী প্রধান, ৩টি সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর ফরিদা ইয়াসমিন, ফিরোজা বেগম ও রহিমা খাতুনকে রাজশাহী বিভাগীয় কমিশনার মো. হুমায়ুন কবির খোন্দকার রাজশাহী শিল্পকলা একাডেমিতে শপথ গ্রহণ অনুষ্ঠানে শপথবাক্য পাঠ করান।

সান নিউজ/এসআর/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা