সারাদেশ

ঠাকুরগাঁওয়ে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, ঠাকুরগাঁও : ঠাকুরগাঁওয়ে আকচা ইউনিয়নে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার উদ্ধার করা হয়েছে। তবে স্বামীর মুখ দিয়ে বিষপানের চিহ্ন পাওয়া গেলেও স্ত্রী আসমা বেগমকে(৩৫) গলাকেটে হত্যা করা হয়েছে।

মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) সকালে ওই ইউনিয়নের কাজীবস্তী টাঙ্গন নদীর ধার থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ তানভিরুল ইসলাম

নিহত সাইদুল ইসলাম আকচা ইউনিয়নের কাজীপাড়া এলাকা বাসিন্দা ও আসমা বেগম তার দ্বিতীয় স্ত্রী।

পুলিশ জানায়, সকালে দিকে নদীর ধারে সাইদুলের মরদেহ দেখে স্থানীয় বাসিন্দারা ৯৯৯ নাম্বারে ফোন করে। পরে ঘটনাস্থলে এসে তার মরদেহ উদ্ধার করা হয়। এ সময় সাইদুলের মুখ দিয়ে ফেনা বের হচ্ছিল। এর একঘন্টার মাথায় প্রায় ১শ মিটার দূর থেকে নদীর অপর ধারে সাইদুলের স্ত্রী আসমা বেগমের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়।

ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ তানভিরুল জানান, গলাকাটা দেখে হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। তবে স্বামী ও স্ত্রীর লাশ পৃধক জায়গায় পাওয়ায় মৃত্যু রহস্য নিয়ে সন্দেহ রয়েছে।বিষয়টি তদন্ত চলছে।তদন্ত শেষে বলা যাবে দুটোই হত্যাকাণ্ড নাকি স্ত্রীকে হত্যা করে স্বামী আত্মহত্যা করেছে।

সান নিউজ/বিআই/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা