সারাদেশ

তিন মাস পর রূপার লাশ উত্তোলন

মাসুম লুমেন, গাইবান্ধা : গাইবান্ধায় মারা যাওয়ার তিন মাস পর আদালতের নির্দেশে কবর থেকে গৃহবধূ রুপার লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৮ ফেব্রুয়ারী) সকালে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম ফয়েজ উদ্দিন ও সাঘাটা থানা পুলিশের উপস্থিতিতে রচনা রানী রপার মরদেহ উত্তোলন করা হয়। পরে লাশটি ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেলা হাসপাতালে পাঠানো হয়।

রূপার লাশ উত্তোলনের সময় মানববন্ধনে দাঁড়িয়ে রপার মা, ভাই, বড় বোন ও এলাকাবাসী রচনা রানী রপাকে নির্যাতন করে হত্যা করা হয়েছে অভিযোগ করে জড়িতদের ফাঁসির দাবি জানান। এসময় সাঘাটার ডিমলা পদুম শহর গ্রামে এলাকার মেয়ে রূপা হত্যার বিচার চেয়ে বিক্ষোভ করে শিশু নারী-পুরুষ নির্বিশেষে নানা বয়সের মানুষ। রূপাকে হত্যা করা হয়েছে অভিযোগ করে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন তারা।

উল্লেখ্য, আজ থেকে তিন মাস পূর্বে গত বছরের ৫ নভেম্বর রপার শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়িতে খবর দেওয়া হয় হার্ট অ্যাটাকে রূপা মারা গেছে। পরে তারা সেখানে গিয়ে দেখতে পান ঘরের মেঝেতে পড়ে আছে রূপার মরদেহ।
এ ঘটনায় ওই দিনই রূপার স্বামী অনিক অধিকারী তার বাবা, মা ও ভাই অভি অধিকারীকে আসামি করে বগুড়ার শিবগঞ্জ থানায় মামলা করে রূপার বাবা রতন। অনিক ও তার ভাই অভিকে গ্রেফতারও করে পুলিশ। পরে অভি জামিনে ছাড়া পায়।

এরপর রূপা আত্মহত্যা করেছে বলে উল্লেখ করা হয় ময়নাতদন্ত প্রতিবেদনে। রূপার বাবা ওই ময়নাতদন্তের প্রতিবেদন প্রত্যাখ্যান করে গত ৭ জানুয়ারি আদালতে পুনরায় ময়নাতদন্তের আবেদন করেন। আদালত ওই দিনই লাশ উত্তোলনের নির্দেশ দেন।

রূপার মা চম্পা রানী ও বাবা রতন চন্দ্রের অভিযোগ, যৌতুক হিসেবে নগদ সাড়ে ছয় লাখ টাকা, আসবাপপত্র ও স্বর্ণালংকারসহ বগুড়ার মোকামতলার অনিক অধিকারীর সঙ্গে ২০১৮ সালে বিয়ে দেয়া হয় রচনা রানী রপাকে। বিয়ের প্রায় তিন বছরের মাথায় নিজের চাকরির জন্য রূপাকে বাবার বাড়ি থেকে আরো পাঁচ লাখ টাকা আনতে বলে অনিক। দিতে পারিনি বলেই ওরা রূপাকে হত্যা করেছে। আমরা আসামিদের ফাঁসি চাই।

সান নিউজ/এম/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা