সারাদেশ

প্রবাসীকে নিয়ে অপপ্রচার : এলাকাবাসীর নিন্দা

নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার : শ্রীমঙ্গলে সবুজ এলাকায় মুসলিম ধর্মের অনুসারী হয়েও সনাতনী ধর্মালম্বীদের দেবোত্তর স্থান (ভৈরব থলি) রক্ষণাবেক্ষণ করে মানবতার এক চরম দৃষ্টান্ত স্থাপন করলেন বিশিষ্ট সমাজসেবক লন্ডন প্রবাসী আবু জালাল খান।

তিনি বিভিন্ন পূজা, বিয়ে, অসহায় দরিদ্রদের সহযোগিতাসহ তাদের সামাজিক অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন। দেবোত্তর স্থান ভৈরব থলিতে ভূমির মালিকানা থাকলেও শুরু থেকেই (১৯৯৩) সনাতনী ধর্মালম্বীদের সেই ভৈরব থলিতে পূজা পার্বণে ভক্তদের ফেলে দেওয়া ভোগ সামগ্রীর ময়লা-আবর্জনা পরিস্কার, গাইড ওয়ালসহ ভক্তদের বিভিন্নভাবে সহযোগিতা করে আসছেন।

সম্প্রতি এসব কাজে ও জনপ্রিয়তায় ঈর্ষানিত হয়ে কতিপয় কিছু লোক সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্মীয় উস্কানি সৃষ্টি করার উদ্দেশ্যে সেই “ভৈরব থলির ৪ শত বছরের পুরনো গাছের ডাল কেটে পুরো গাছ ছাটাই করেছে জনৈক জালাল খান” বলে এসব মিথ্যা ও বানোয়াট অপপ্রচারে লিপ্ত রয়েছে একটি স্বার্থানেষী মহল।

সনাতনী ধর্মালম্বী এলাকার স্থানীয় বাসিন্দা রিংকু দেবনাথ, শিবানী চক্রবর্তী, শফিক মিয়া, বাসার ম্যানেজার সাহেদুল ইসলামসহ একাধিক লোকজন জানান, প্রবাসী আবু জালাল খান একজন মানবতার ফেরিওয়ালা। হিন্দু-মুসলিম ভেদাভেদ ভুলে সমাজসেবা মূলক কাজে সবসময় জড়িয়ে থাকেন। সেই ১৯৯৩ সাল থেকেই ভৈরব থলির রক্ষণাবেক্ষন করে আসছেন।

আমরা সেখানে নিরাপদে বসবাস করতে পারছি। প্রতিবছরের ন্যায় এবারও তিনি ভৈরব থলিকে ঝুকিমুক্ত রাখতে এবং সকলের মতামতের ভিত্তিতে গাছের ডাল ও পাতা ছাটাই করেছেন।

থলির পাশ ঘেঁষেই বিদ্যুৎ লাইন, ব্রডব্যান্ড লাইন, বাসাসহ লোক সমাগম রয়েছে। গাছের ডাল ছাটাই না হলে যে কোন সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে। তাছাড়া স্থানীয় ভক্তদের কথামতই ছাটাই করা হয়েছে।

অপর এক প্রশ্নের জবাবে বলেন-এখানে ৪শত বছরের পুরনো গাছ কথাটি সঠিক নয়। ১৯৯৩ সালে প্রথমে একটি তেতুল গাছ ছিল। সেই গাছকে বেড়দিয়ে বর্তমানে একটি বটগাছের শাখা প্রশাখা গঁজিয়ে উঠেছে। আমরা স্থানীয় লোকজন এসব মিথ্যা অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এসব মিথ্যা অপপ্রচার।

এ ব্যাপারে জানতে চাইলে লন্ডন প্রবাসী আবু জালাল খান জানান- সনাতনী ধর্মালম্বীদের আমি শ্রদ্ধা করি। তাদের সুখে-দুঃখে পাশে থাকি। ১৯৯৩ সাল থেকেই ভৈরব থলীর রক্ষণাবেক্ষন করে আসছি। আমার নিজ মালিকানা বাসায় ৬০টি পরিবার বসবাস করে। সেখানে প্রায় ৫০টি পরিবার হিন্দু। অপর এক প্রশ্নের জবাবে বলেন-প্রতিবছরে একবার গরু কোরবানি দেই। কিন্তু হিন্দু ভাইদের অসুবিধা হবে এমন বিবেচনায় বাসার ভেতরে গরু কোরবানি করি না। আমার গ্রামের বাড়ী রাজনগরে নিয়ে গিয়ে কোরবানি করি। সেখানে তাদের ভৈরব থলির গাছ কেটে ফেলার ঘটনা সঠিক নয়। আপনারা স্থানীয় লোকজনদের জিজ্ঞাসা করে এর সত্যতা জানতে পারেন। এসব আমার বিরুদ্ধে অপপ্রচার।

আমার সামাজিক সম্মান হানি করার জন্য এসব করা হয়েছে। দেশবাসী এসব অপপ্রচারে বিশ্বাস করবে না। এলাকার জনৈক চন্দন বাবু নামীয় এক ব্যক্তি আমার বাসায় শুরুতে (১৯৯৩) ভাড়াটিয়া হিসেবে থাকতো। সেই সময় সে ভূমির মালিক ও স্থানীয় প্রভাব বিস্তার করে টাকা দাবী করে। আমার শশুর মানসম্মানের কথা বিবেচনা করে চন্দন বাবুকে কোন মতে কিছু টাকা পয়সা দিয়ে বিদায় করেন। সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটাতে সেই ব্যক্তিসহ কিছু স্বার্থনেষী মহল এসব অপপ্রচার চালাচ্ছে।


সান নিউজ/এসকেডি/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা