সারাদেশ

করোনার ভ্যাকসিন নিলেন রংপুরের পুলিশ সুপার 

নিজস্ব প্রতিনিধি, রংপুর : করোনা ভ্যাকসিন প্রদানের দ্বিতীয় দিনে করোনার ভ্যাকসিন গ্রহণ করেন রংপুরের পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার।

সোমবার (৮ ফেব্রুয়ারি) সকাল ১০টায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা কোয়ারেন্টাইনে পুলিশ সুপারের ভ্যাকসিন নেয়ার মধ্য দিয়ে পুলিশ সদস্যদের মধ্যে করোনা ভ্যাকসিন প্রদান কর্মসূচি শুরু হয়।

পুলিশ সুপার ভ্যাকসিন গ্রহণের পর, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মধুসূদন রায়, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সৈয়দ মোহাম্মদ ফরহাদ , অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) আবু তৈয়ব মোঃ আরিফ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) আনোয়ার হোসেন এবং সহকারী পুলিশ সুপার আরমান হোসেনসহ জেলা পুলিশের কর্মকর্তারা করোনা ভ্যাকসিন গ্রহণ করেন।

ভ্যাকসিন গ্রহণ শেষে সাংবাদিকদের উদ্দেশ্যে পুলিশ সুপার বলেন, দেশে প্রাণঘাতি করোনাভাইরাসের সংক্রমণ শুরু হওয়ার পর থেকেই মাঠে সম্মুখসারির যোদ্ধা হিসেবে সার্বিক দায়িত্ব পালন করে গেছেন পুলিশ সদস্যরা।

সম্মুখসারির যোদ্ধা হিসেবে বাংলাদেশ পুলিশ অগ্রাধিকার হিসেবে ভ্যাকসিন পাচ্ছে। করোনার ভ্যাকসিন নিলে পার্শ্বপ্রতিক্রিয়া হবে এটা ভ্রান্ত ধারণা। ফোর্সদের মধ্যে করোনার ভ্যাকসিন নিয়ে যেন কোন প্রকার সংশয় সৃষ্টি না হয়, সেজন্য আমরাই প্রথমে করোনার ভ্যাকসিন গ্রহণ করেছি।

তিনি আরও বলেন, ভ্যাকসিন গ্রহণের পর কোন অসুবিধা বোধ করছি না। এটা একটা মানসিক বিষয়। আপনি মানসিকভাবে প্রস্তুত থাকলে এটি অন্যান্য ভ্যাকসিনের মতোই স্বাভাবিক। আমি সকলকে অনুরোধ করবো ভ্যাকসিন গ্রহণ করার জন্য। আমাদের পর্যাপ্ত ভ্যাকসিন প্রদানের বুথ রয়েছে যেখানে গড়ে প্রতিদিন একশত পুলিশ সদস্যকে ভ্যাকসিন প্রদান করা সম্ভব।


সান নিউজ/এইচএস/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা