সারাদেশ

খুলনায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, খুলনা: খুলনায় বিএনপির প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কারাবন্দিত্বের তিন বছর পূর্তিতে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সোমবার (৮ ফেব্রুয়ারি ) দুপুরে মহানগরের কে ডি ঘোড রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশের আয়োজন করে খুলনা মহানগর ও জেলা বিএনপি।

সমাবেশে সভাপতির বক্তব্য দেন খুলনা মহানগর বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মঞ্জু।

তিনি বলেন, ৩টি বছর বিনা কারণে তাঁকে আটক করে রাখা হয়েছে। সম্পূর্ণ বেআইনিভাবে রাজনৈতিক প্রতিহিংসার কারণে মিথ্যা মামলা সাজিয়ে বেগম খালেদা জিয়াকে আটক করে রাখা হয়েছে। আন্দোলনের মাধ্যমে সরকারকে বাধ্য করা হবে খালেদা জিয়াকে মুক্তি ও জনগণের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য।

সমাবেশে আরও বক্তব্য রাখেন-জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমির এজাজ খান, মীর কায়সেদ আলী, শেখ মোশাররফ হোসেন, অধ্যক্ষ তারিকুল ইসলাম, শেখ আব্দুর রশিদ, খায়রুল ইসলাম খান জনি, শেখ সাদী, চৌধুরী নাজমুল হুদা সাগর, মুজিবর রহমান, হেমায়েত হোসেন, শরিফুল ইসলাম বাবু প্রমুখ।

সমাবেশ পরিচালনা করেন বিএনপি নেতা আসাদুজ্জামান মুরাদ ও ওয়াহিদুজ্জামান রানা।


সান নিউজ/কেএ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা