সারাদেশ

স্বামীর সহযোগিতায় স্ত্রীকে ধর্ষণ, আটক ১ 

নিজস্ব প্রতিনিধি, গাজীপুর: গাজীপুরের শ্রীপুরে শ্রমিকবাহী একটি গাড়িতে এক যুবতীকে (২০) ধর্ষণের অভিযোগে রোববার রাতে শ্রীপুর থানায় মামলা হয়েছে। এ ঘটনায় ফারুক হোসেন (৩০) নামের এক অভিযুক্তকে গ্রেফতার করেছে শ্রীপুর থানা পুলিশ।

অভিযুক্ত ফারুক হোসেন কিশোরগঞ্জ জেলার সদর উপজেলার হযরত নগর গ্রামের আবুল হাসেমের ছেলে। সে স্থানীয় একটি কারখানার শ্রমিকবাহী গাড়ির চালক।

অপর অভিযুক্ত যুবতীর স্বামী সোহেল রানা (২৪) ঘটনার পর থেকেই পলাতক। তার বিরুদ্ধে ধর্ষণে সহায়তার অভিযোগ আনা হয়েছে। সে ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার গুসবী গ্রামের আব্দুল মতিনের ছেলে।

নির্যাতিতার বরাত দিয়ে শ্রীপুর থানার উপপরিদর্শক মনির হোসেন বলেন, গত ৩ মাস পূর্বে স্থানীয় কারখানার শ্রমিক সোহেল রানার সাথে নির্যাতিতার বিয়ে হয়। নির্যাতিতার পরিবার কেওয়া পশ্চিম খন্ড গ্রামে ভাড়া থাকে। সে বিয়ের পর থেকেই তার স্বামীর সাথে এর পাশের গ্রাম চন্নাপাড়া এলাকায় ভাড়া থাকতো। শনিবার সন্ধ্যায় নির্যাতিতার সাথে তার স্বামীর ঝগড়া হয়। ঝগড়ার পর অভিযুক্তকে সাথে দিয়ে নির্যাতিতাকে তার বাবার বাড়িতে পাঠান তার স্বামী সোহেল। পরে তার বাবার বাড়ি পৌঁছে দেয়ার কথা বলে অভিযুক্ত ফারুক হোসেন তার গাড়িতে উঠিয়ে দরজা বন্ধ করে দেয়। এসময় নির্যাতিতাকে ঘটনাস্থল থেকে ১৫ কিলোমিটার দুরে উপজেলার কাওরাইদ এলাকায় নিয়ে গাড়ির ভিতরেই জোড়পূর্বক তাকে ধর্ষণ করেন গাড়ি চালক। পরে রাত আড়াইটার দিকে নির্যাতিতাকে তার বাবার বাবার বাড়িতে পৌঁছে দিতে এলে নির্যাতিতার কথার ভিত্তিতে স্থানীয়রা অভিযুক্ত চালককে আটক করে থানায় খবর দিলে পুলিশ গ্রেফতার করে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। অভিযুক্ত একজনকে আটক ও গাড়ি জব্দ করা হয়েছে। অপর অভিযুক্ত যুবতীর স্বামীর বিরুদ্ধে ধর্ষণে সহায়তার অভিযোগ আনা হয়েছে, সে ঘটনার পর থেকেই গা ঢাকা দিয়েছে। সোমবার (৮ ফেব্রুয়ারি) সকালে নির্যাতিতার স্বাস্থ্য পরীক্ষার জন্য গাজীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

সান নিউজ/এস/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা