সারাদেশ

নিখোঁজের চারমাস পর সন্ধান মিললেও পেলেন লাশ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: নিখোঁজের চার মাস পর খাইরুল মিয়া (২৪) নামের এক মানসিক প্রতিবন্ধীর সন্ধান পাওয়া গেছে। তবে জীবিত নয়, মৃত।

ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে প্রতিবন্ধী লাশের সন্ধান পেয়েছেন তার পরিবার। রোববার (৭ ফেব্রুয়ারি) বিকেলে সদর হাসপাতাল মর্গ থেকে ছেলের লাশ নিতে এসে জানান আবুল হোসেন।

খাইরুল মিয়া নবীনগর উপজেলার কাইতলা ইউনিয়নের গোয়ালী গ্রামের সরকার পাড়ার আবুল হোসেনের ছেলে। নিহতের বাবা আবুল হোসেন বলেন, খাইরুল মানসিক প্রতিবন্ধী ছিল। গত চার মাস যাবত খাইরুল নিখোঁজ ছিল। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাতে জেলা শহরের মুক্ত মঞ্চের পাশ থেকে কয়েকজন যুবক খাইরুলকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করায়। তারপর ছেলের খোঁজ পেয়ে হাসপাতাল যায়। রাতে হাসপাতালের মেডিসিন বিভাগে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

হাসপাতাল ও উদ্ধারকারী সূত্র জানা যায়, শুক্রবার রাতে শহরের মুক্ত মঞ্চের পাশে খাইরুলকে কে বা কারা পোকা মারার ট্যাবলেট খাওয়ায় দেন। পরে তারা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রহিম বলেন, একটি ছেলে পোকা মারার ট্যাবলেট খেয়ে মারা গেছেন বলে জানতে পেরেছি। ময়নাতদন্তের জন্য খাইরুলের লাশ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।

সান নিউজ/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা