সারাদেশ

স্বাস্থ্য সচিবের বাড়িতে হামলা, কটিয়াদীর ওসি প্রত্যাহার

নিজস্ব প্রতিনিধি: কিশোরগঞ্জের কটিয়াদীর চান্দপুরে নির্মাণাধীন কমিউনিটি ক্লিনিকে ও স্বাস্থ্য সচিব মো. আবদুল মান্নানের বাড়িতে হামলার ঘটনায় কটিয়াদী থানার ওসি এমএ জলিলকে প্রত্যাহার করা হয়েছে। এ ঘটনায় কটিয়াদী থানায় দুটি মামলা হয়েছে। পুলিশ তিনজনকে গ্রেফতার করেছে।

কিশোরগঞ্জের কটিয়াদি থানার ওসি এমএ জলিলকে প্রত্যাহার করে রোববার (৭ ফেব্রুয়ারি) ঢাকা রেঞ্জে সংযুক্ত করা হয়েছে। কিশোরগঞ্জের পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন।

এদিকে শনিবারের (৬ ফেব্রুয়ারি) হামলা, ভাঙচুরের ঘটনায় কটিয়াদী থানায় পৃথক দুটি মামলা হয়েছে। শনিবার রাতে কটিয়াদী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল আলম ও স্বাস্থ্য প্রকৌশল দপ্তরের নির্বাহী আতিকুর রহমান বাদী হয়ে মামলা দুটি দায়ের করেন। রাতেই পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে আটক করেছে।

এদিকে রোববার আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা ও গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল হয়েছে। মিছিলটি কটিয়াদী উপজেলা শহরের বিভিন্ন সড়ক ঘুরে বাসস্ট্যান্ড সংক্ষিপ্ত সমাবেশ করে। মিছিল থেকে স্বাস্থ্যসচিবের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। সমাবেশ থেকে স্বাস্থ্যসচিবকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়। মিছিলে আওয়ামী লীগের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।

কটিয়াদী উপজেলার চান্দপুরে নিজের গ্রামের বাড়ির পেছনে তার পৈতৃক জমিতে কমিউনিটি ক্লিনিক নির্মাণকে কেন্দ্র করে শনিবার স্থানীয় এমপির লোকজন ক্লিনিকে হামলা ও ভাঙচুর করে। স্থানীয় এমপির সমর্থকদের হামলায় দীর্ঘসময় স্বাস্থ্যসচিব নিজ বাড়িতে অবরুদ্ধ থাকার পর বিকেল ৪টার দিকে পুলিশ পাহারায় ঢাকা ফিরে যান।

সান নিউজ/এমকেএস/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা