সারাদেশ

নরসিংদীতে করোনা ভ্যাকসিন কার্যক্রম উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি, নরসিংদী : নরসিংদীতে আনুষ্ঠানিকভাবে করোনা ভ্যাকসিন প্রয়োগ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।

রোববার (৭ ফেব্রুয়ারি) সকালে নরসিংদী সদর হাসপাতালে টিকা ক্যাম্পে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক ও দেশের অভ্যন্তরে করোনা ভাইরাস নির্মূল কমিটির সভাপতি সৈয়দা ফারহানা কাউনাইন।

এসময় নরসিংদীর পুলিশ সুপার কাজী আশরাফুল আজিম, সিভিল সার্জন ডা. নুরুল ইসলামসহ জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তা এবং স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন।

নরসিংদীতে প্রথম আনুষ্ঠানিকভাবে করোনা ভাইরাসের ভ্যকসিন গ্রহণ করেন নরসিংদী প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও প্রবীণ সাংবাদিক নিবারণ রায়। পরে জেলা প্রশাসনের ৯জন, পুলিশ প্রশাসনের ৫জন, স্বাস্থ্য বিভাগের ১২জনসহ মোট ২৮জন করোনা ভাইরাসের প্রথম ডোজের টিকা গ্রহণ করেন।

সান নিউজ/এসআর/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা