সারাদেশ

শেরপু‌র সীমান্তে এক যুবক বিএসএফের হাতে আটক

নিজস্ব প্র‌তি‌নি‌ধি, শেরপুর : শেরপুরের শ্রীবরদীর সীমান্ত এলাকায় আক্রাম হোসেন (৩০) নামে এক যুবক বিএসএফের হাতে আটক হয়েছে। শনিবার দিবাগত রাতে উপজেলার সীমান্তের হারিয়াকোনা গ্রামের ১০৯৫ পিলারের পাশে সীমানা অতিক্রম করলে এ ঘটনা ঘটে।

আক্রাম হোসেন হারিয়াকোনা গ্রামের জহুর আলীর ছেলে। এ ঘটনায় রোববার (৭ ফেব্রুয়ারি) দুপুরে হারিয়াকোনা সীমান্তে দু’দেশের বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক হয়েছে। এতে সীমানা লংঘনের অভিযোগ তুলে বিএসএফ। এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কর্ণঝোড়া বিজিবি ক্যাম্পের কমান্ডার হাবিলদার মো: আব্দুল লতিফ।

তিনি জানান, শনিবার দিবাগত মধ্য রাতে রহস্যজনক কারণে আক্রাম হোসেন সীমানার ১০৯৫ পিলারের পাশে গেলে বিএসএফ তাকে আটক করে। রোববার এ নিয়ে পতাকা বৈঠক হয়। এতে সীমানা লংঘণের অভিযোগে তাকে বিএসএফ আটক করে। ভারতীয় দন্ডবিধি অনুয়ায়ী ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাকে এক মাসের কারাদন্ড প্রদান করা হয়েছে বলে জানান।

স্থানীয় একটি সূত্র জানান, কয়েকদিন থেকে বিজিবি ও বিএসএফ টহল জোরদার করেছে। এতে চোরাকারবারিরা নিস্ক্রিয় হয়ে পড়ে। আক্রাম হোসেন অবৈধভাবে চোরাইপথে সীমানা পারাপারের সময় বিএসএফ তাকে আটক করে। এ ঘটনার পর থেকে এলাকায় বিএসএফ টহল আরো জোরদার করেছে।


সান নিউজ/এসএম/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা