সারাদেশ

শেরপুর প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, শেরপুর : শেরপুর জেলায় কর্মরত সাংবাদিকদের সংগঠন ‘শেরপুর প্রেসক্লাব’ এর দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে শহরের উৎসব কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রেসক্লাবের সভাপতি শরিফুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন শেরপুর-১ (সদর) আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিক এমপি।

প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. মেরাজ উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি জিএম আফসার বাবলু, সাবেক সভাপতি এ্যাডভোকেট রফিকুল ইসলাম আধার, সাধারণ সম্পাদক সাবিহা জামান শাপলা প্রমুখ।

সভায় কণ্ঠ ভোটে শরিফুর রহমানকে সভাপতি, জিএম আফসার বাবলুকে সিনিয়র সহ সভাপতি ও মানিক দত্তকে সাংগঠনিক সম্পাদক পদে পুনরায় নির্বাচিত করা হয়। আগামী ২৬ ফেব্রুয়ারি সাধারণ সম্পাদক পদে নির্বাচন শেষে ২১ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হবে।


সান নিউজ/এসএম/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা