সারাদেশ

রাতের খাবার শেষের মুহূর্তেই বাবা-মেয়েকে চাপা দিল ট্রাক

নিজস্ব প্রতিনিধি, পাবনা : সারা দিনের কাজ শেষে আদরের মেয়ে বৃষ্টিকে (১২) নিয়ে একসঙ্গে রাতের খাবার খাচ্ছিলেন পাবনার সাঁথিয়ার দিনমজুর শাহ বাবু (৩৭)। বিনা মেঘে বজ্রপাতের মতো হঠাৎ সিমেন্টবোঝাই একটি ট্রাক ঢুকে পড়ল ঘরে। কিছু বুঝে ওঠার আগেই ট্রাকের চাপায় পিষ্ট হয়ে প্রাণ গেল বাবা-মেয়ের।

শুক্রবার (০৫ ফেব্রুয়ারি) রাতে মর্মান্তিক এ দুর্ঘটনাটি ঘটেছে উপজেলার ভিটাপাড়া এলাকার। দুর্ঘটনায় অল্পের জন্য রক্ষা পেয়েছে শাহ বাবুর স্ত্রী লাকী খাতুন (৩২) ও তিন বছরের ছেলে সাগর।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, ঘটনার সময় নগরবাড়ি থেকে সিমেন্টবোঝাই একটি ট্রাক সিরাজগেঞ্জর বাঘাবাড়ির দিকে যাচ্ছিল। পথিমধ্যে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে ভিটাপাড়া এলাকায় রাস্তার পাশে টিনের ঘরের ভেতরে ঢুকে পড়ে। এ সময় রাতের খাবার খাচ্ছিলেন দিনমজুর শাহ বাবু ও তার স্ত্রী সন্তান। হঠাৎ করে সিমেন্টবোঝাই ট্রাকটি ঘরে ঢুকে পড়লে তার নিচে চাপা পড়ে শাহ বাবু ও তার মেয়ে বৃষ্টি ঘটনাস্থলেই মারা যায়। তবে অল্পের জন্য প্রাণে রক্ষা পায় তার স্ত্রী লাকী খাতুন ও ছেলে সাগর।

ওসি আরো জানান, খবর পেয়ে পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিহত দুজনের মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনার পরপরই ট্রাকের চালক-হেলপার পালিয়ে যান। তবে ট্রাকটি জব্দ করা হয়েছে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা