সারাদেশ

৩০ ঘণ্টা পর সিলেটের রেলপথ সচল

নিজস্ব প্রতিনিধি, সিলেট : বগি লাইনচ্যুত হয়ে ট্রেন চলাচল ৩০ ঘণ্টা বন্ধ থাকার পর সিলেটের রেলপথ সচল হয়েছে। শনিবার (৬ ফেব্রুয়ারি) সকাল ৬টা ২০ মিনিটে সিলেট থেকে উপবন এক্সপ্রেস ট্রেন ঢাকার উদ্দেশে যাত্রার মাধ্যমে সারাদেশের সঙ্গে সিলেটের ট্রেন চলাচল শুরু হয়।

রেলের সহকারী পরিচালক (অপারেশন) সাইদুর রহমান সময় সংবাদকে এ তথ্য জানান।

এর আগে বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) রাত ১২টার দিকে ফেঞ্চুগঞ্জ উপজেলার মাইজগাঁও ও বিয়ালীবাজারের মাঝখানে বগি লাইনচ্যুত হলে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম থেকে সিলেট যাচ্ছিল তেলবাহী একটি ট্রেন। ফেঞ্চুগঞ্জের মাইজগাঁও এলাকায় পৌঁছালে হঠাৎ ট্রেনের ৮টি বগি লাইনচ্যুত হয়। বন্ধ হয়ে যায় সারাদেশের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ।

শুক্রবার সকালে মৌলভীবাজারের কুলাউড়া ও আখাউড়া রেলওয়ে স্টেশন থেকে দুটি উদ্ধারকারী দল দুর্ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে। এদিকে ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা