সারাদেশ

প্রায় দুই কোটি টাকার ডায়মন্ডের আংটিসহ চোরাকারবারি আটক

নিজস্ব প্রতিনিধি, সাতক্ষীরা : ভারত থেকে অবৈধভাবে দেশে আনার পথে সাতক্ষীরা সীমান্তে প্রায় দুই কোটি টাকা মূ্ল্যের ১শ’ ৪৮টি ডায়মন্ডের আংটিসহ রেবেকা বেগম (৪২) নামে এক চোরাকারবারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (১ ফেব্রুয়ারি) রাতে বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল মোহাম্মদ আল-মাহমুদ প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকালে সদর উপজেলার ভোমরা বিওপির টহল কমান্ডার নায়েক মো. ওয়াহিদ হোসেন এর নেতৃত্বে ভোমরার লক্ষ্মীদাড়ী বেড়িবাধেঁর উপর বেলালের বাড়ির সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ১শ’ ৪৮টি (বড় ৫৪টি ও ছোট ৯৪টি) ডায়মন্ডের আংটিসহ লক্ষ্মীদাড়ী গ্রামের সাহেব আলীর মেয়ে রেবেকা বেগমকে আটক করা হয়।

আটক ডায়মন্ডের আংটির মূল্য ১ কোটি ৮৮ লক্ষ ৬০ হাজার টাকা। প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আটককৃত আসামিকে জিজ্ঞাসাবাদ এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া এ ঘটনায় আর কেউ জড়িত আছে কি’না তার তদন্ত চলছে।

সান নিউজ/এমআই/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা