সারাদেশ

বই প্রেমীদের জন্য ব্যতিক্রমী আয়োজন: বিনামূল্যে বই শেয়ারি ‘বুক রোড’

নিজস্ব প্রতিনিধি, খুলনা : খুলনায় এই প্রথম আয়োজন করা হল এক ব্যাতিক্রমী বিনামুল্যে বই শেয়ারি বুক রোড। বই প্রেমীদের আকৃস্ট ও সেতু বন্ধ তৈরি করা জন্য এই আয়োজন। আয়োজন করেছে ‘এন্টারটেইনমেন্ট ইন অন গ্রুপ এন্ড বুক ব্যাংক’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন।

সোমবার (১ ফেব্রুয়ারি) দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বই দেখতে পাঠক, কবি, সাহিত্যিক, শিক্ষার্থী ও জ্ঞানপিপাসুরা ভীড় জমিয়েছে নগরীর শিববাড়ী মোড়ে।

এখানে রয়েছে- গল্প, উপন্যাস, প্রবন্ধ ও পাঠ্য বইসহ সাহিত্যের যাবতীয় সংগ্রহ। এসব বই বুক ব্যাংক বিনামুল্যে বই শেয়ার করছেন। সবার জন্য শিক্ষা, যার প্রধান উপকরণ বই। আর বইয়ের চাহিদা মেটাতে সংগৃহিত পাঠকদের কাছে বই শেয়ার করাই তাদের মূল উদ্দেশ্য।

আয়োজকরা বলছেন, এবার করোনার কারনে কোথাও বই মেলা হচ্ছে না । বই পড়ার সুবর্ণ সুযোগ রয়েছে। যাতে বই প্রেমীরা করোনাকালীন সময়েই ঘরে বসে বই পড়াতে পারে। সে কারণেই এ আয়োজন। আর এখান থেকে পাঠক তাদের চাহিদা মতো বই সংগ্রহ করবেন এবং পড়বেন।

বুক ব্যাংকের এডমিন মোঃ রিয়াদ আহমেদ বলেন, আমাদের ফেলে রাখা বিভিন্ন ধরনের বই গুলো সংগ্রহ করে আমরা এখানে নিয়ে এসেছি। আর এখান থেকে পাঠক তার প্রয়োজনীয় বইটি বিনামূল্যে সংগ্রহ করে নিতে পারতেছেন।প্যারিসের পর এশিয়া মহাদেশে খুলনাতেই প্রথমবারের মতোই এমন উদ্যোগ নিয়েছেন বলে তিনি দাবি করেন ।

তিনি আরো বলেন, বই পড়া শেষে আমাদের প্রত্যেকের ঘরে কোনো না কোনো বই ফেলানো থাকে। সে গুলো আমরা ফেলে না রেখে অথবা বিক্রি না করে আমাদের ফেসবুক গ্রুপ অথবা বুক ব্যাংকের কাছে দিলে আমরা সে গুলো পাঠকরে সামনে তুলে ধরবো। কারণ বইয়ের প্রয়োজন কখনোই শেষ হয়ে যায় না। বাসায় ফেলে রাখা বইটি আমার বা আপনার প্রয়োজনে না আসলেও অন্যের কাছে তা খুব প্রয়োজনীয় হতে পারে।


সান নিউজ/কেএ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা