সারাদেশ

গাছ চাপায় যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, নরসিংদী : নরসিংদীর বেলাব উপজেলায় গাছ কাটতে গিয়ে গাছের নিচে চাপা পরে আবু রায়হান (২৫) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সোমবার (১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার চর উজিলাব গ্রামে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহত আবু রায়হান চরউজিলাব পূর্ব পাড়া গ্রামের মোঃ জয়নাল আবেদীনের ছেলে ।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার দুপুরে চরউজিলাব মধ্যপাড়া গ্রামের খোকা মিয়ার বাড়িতে আবু রায়হানসহ ৪ জন কাঠুরে গাছ কাটতে যায়। গাছ কাটার এক পর্যায়ে কাটা গাছ মাটিতে পরার সময় আবু রায়হান গাছের নিচে চাপা পড়ে। গাছটি তার মাথার উপড়ে পড়ায় মাথা থেতলে গিয়ে সাথে সাথেই তার মৃত্যু হয়।

নিহত রায়হানের সহযোগী মোনতাজ উদ্দীন জানায়, আমরা চুক্তিতে গাছ কাটি। ঘটনার সময় আমি, রায়হান, সোহেল ও সিরাজ মিয়া মিলে খোকা মিয়ার বাড়িতে গাছ কাটতে যাই। এসময় কাটা গাছের চাপায় পড়ে রায়হান। পরে আমরা তাকে দ্রুত বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। নিহত রায়হান এক কন্যা সন্তানের জনক।

বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাঃ ইমরান হোসেন জানান, চোখের বাম পাশে আঘাত লেগে ও মাথা থেতলে গিয়ে হাসপাতালে পৌঁছার আগেই তার মৃত্যু হয়।

সান নিউজ/এসআইআর/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা