সারাদেশ

ছবি তোলায় সাংবাদিককে গাছে বেঁধে নির্যাতন

নিজস্ব প্রতিনিধি, সুনামগঞ্জ : সুনামগঞ্জের তাহিরপুরে যাদুকাটা নদী‌তে অবৈধভাবে বালু পাথর উত্তোলনের ছ‌বি তোলায় দৈনিক সংবাদ পত্রিকার তাহিরপুর উপজেলা প্রতিনিধি কামাল হোসেন রাফিকে গাছের সঙ্গে বেঁধে মারধর করার অভিযোগ পাওয়া গেছে।

সোমবার (১ ফেব্রুয়ারি) সকালে তাহিরপুর উপ‌জেলার বাদাঘাট ইউ‌নিয়‌নের যাদুকাটা নদী‌তে পার কে‌টে অবৈধভাবে বালু পাথর উত্তোলনের খবর পে‌য়ে ঘটনাস্থ‌লে যান সাংবা‌দিক কামাল হো‌সেন রা‌ফি। সেখা‌নে তিনি বালু ও পাথর উত্তোলনের ছ‌বি তো‌লেন ।

এসময় অবৈধভাবে বালু-পাথর উত্তোলনকারী চক্রের মাহমুদুল, রইছসহ ক‌য়েকজন তা‌কে মারধর শুরু ক‌রে। প‌রে তা‌কে পার্শ্ববর্তী ঘাগটিয়া চকবাজারে গাছের সাথে বেঁধে আবার বেধড়ক মারধর ক‌রে। প‌রে স্থানীয় সাংবা‌দিক আবির হো‌সেন মা‌নিকসহ ক‌য়েকজ‌নের সহ‌যো‌গিতায় সেখান থে‌কে ছাড়া পান তি‌নি। ‌

খবর পে‌য়ে বাদাঘাট পু‌লিশ ফাঁ‌ড়ির এক‌টি দল ঘটনাস্থ‌লে যায়। বাদাঘাট পু‌লিশ ফাঁড়ির ইনচার্জ মাহমুদুল হাসান জানান, ঘটনাস্থ‌লে পু‌লিশ আছে, বিষয়‌টি তদন্ত ক‌রে দেখা হ‌চ্ছে।

এ ঘটনায় সাংবাদিক কামাল হো‌সেন রা‌ফি ব‌লেন, অবৈধভাবে পার কে‌টে বালু পাথর উত্তোলন করার সময় ছ‌বি তুলতে গে‌লে মাহমুদুল, রইছ, দীন ইসলামসহ ক‌য়েকজন আমা‌কে ছবি তুলতে বাঁধা দেয় এবং রড, দা দি‌য়ে মারধর ক‌রে। প‌রে সেখান ঘাগটিয়া চকবাজারে নি‌য়ে গাছের সাথে বেঁধে আরেক দফা মারধর ক‌রে। আমি গুরুতর আহত। এখন হাসপাতা‌লে চি‌কিৎসা নিচ্ছি। পরে থানায় অভিযোগ দেব।

সান নিউজ/কেবিডি/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা