সারাদেশ

সাবেক এমপি হাবিবের গাড়িতে হামলা, আহত ৩

নিজস্ব প্রতিনিধি, সাতক্ষীরা : সাতক্ষীরার কলারোয়ায় বিএনপির সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবের গাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করেছে একই দলের কর্মী সমর্থকরা।

বুধবার (২৭ জানুয়ারি) সকাল ১০টার দিকে কলারোয়া বাজারের গদখালী মোড়ে এ ঘটনা ঘটে। এতে হাবিবসহ তিন জন আহত হয়। আগামী ৩০ জানুয়ারি পৌর মেয়র পদে জেলা বিএনপির সদস্য গাজী আক্তারুল ইসলাম দলীয় মনোনয়ন বঞ্চিত হওয়ার পর ক্ষুব্ধ আক্তারুলের পক্ষের নেতা কর্মীরা এ ঘটনা ঘটায় বলে জানা গেছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, পৌরসভা নির্বাচনে প্রার্থী নির্ধারণ নিয়ে স্থানীয় বিএনপির দুই গ্রুপের কোন্দলের কারণে এ ঘটনা ঘটে।

বিএনপি নেতা হাবিবুল ইসলাম হাবিব জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলায় আজ ২৭ জানুয়ারি যুক্তিতর্কের শেষ দিন। সকালে তিনি সঙ্গীয় নেতা কর্মী নিয়ে সাতক্ষীরা আদালতে হাজিরা দিতে নিজ প্রাইভেটকারে কলারোয়ার তুলশিডাঙ্গার বাড়ি থেকে রওনা হন। কলারোয়া বাজারের গদখালী মোড়ে পৌঁছালে পৌরসভার মনোনয়ন বঞ্চিত সাবেক মেয়র গাজী আক্তারুল ইসলামের সমর্থকরা তার গাড়ি থামিয়ে ইটপাটকেল ছুড়ে ভাঙচুর শুরু করেন।

পরে হাবিব সমর্থিত বিএনপি মনোনীত মেয়র প্রার্থী শরিফুজ্জামান তুহিনের কর্মীরা এসে চড়াও হলে তারা চলে যায়। এ সময় হাবিবসহ দুই বিএনপি কর্মী আহত হন। পরে তারা কলারোয়া হাসপাতালে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেন।

এ ঘটনার পর থেকে কলারোয়ায় বিএনপির দুই গ্রুপের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

কলারয়ো থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর খাইরুল কবির জানান, এ ঘটনায় এখনও কোনো পক্ষই অভিযোগ দায়ের করেনি। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আছে।

সান নিউজ/এমআই/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা