সারাদেশ

মুন্সীগঞ্জে শিশু ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন

নিজস্ব প্রতিনিধি, মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জে শিশু ধর্ষণের ঘটনায় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত।

বুধবার (২৭ জানুয়ারি) দুপুরে মুন্সীগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক মো. জাকির হোসেন এ আদেশ দেন। আদেশ দানের সময় আসামি মহসিন (৩২) আদালতে হাজির ছিলো। তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেওয়া হয়েছে। সে সদর উপজেলার রঘুরামপুর গ্রামের মৃত আফতাব আলির ছেলে।

মামলার এজাহার সূত্রে জানাগেছে, ধর্ষিতা (৮) শিশুটির বাড়ি বরিশাল জেলার হিজলা উপজেলার জাইল্যা গ্রামে। সে তার পিতা মাতার সাথে মুন্সীগঞ্জ সদর উপজেলার দয়ালবাজার এলাকার মাইনউদ্দিনের বাসায় ভাড়া থাকতো। গত ২৯ নভেম্বর ২০১৭ তারিখ সকাল ৬টার দিকে সে তার মায়ের কর্মস্থল ফিরঙ্গি বাজার হতে নিজ ভাড়া বাসায় ফিরছিলো। পথমধ্যে ফিরঙ্গি বাজার সামসু বেপারীর চায়ের দোকানের সামনে আসলে ধর্ষক মহসিন তাকে জোড় করে পাশের রহমতউল্লাহর পরিত্যক্ত বিল্ডিংয়ের ভিতরে নিয়ে ধর্ষণ করে ভয়ভীতি দেখিয়ে চলে যায়। পরে ধর্ষিতা রক্তাক্ত অবস্থায় বাড়ি ফিরে ধর্ষিতার পরিবারকে জানালে ধর্ষিতাকে গুরুতর অবস্থায় মুন্সীগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় ধর্ষিতার পিতা বাদী হয়ে গত ৩০ নভেম্বর ২০১৭ তারিখে মুন্সিগঞ্জ থানার মামলা দায়ের করে।

এ ব্যাপারে নারী ও শিশু আদালতের স্টেনোগ্রাফার মেহেদি হাসান জানান, বাদী, ভিকটিম, ডাক্তারসহ ৫ জনের সাক্ষীর ভিত্তিতে আদালত আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছে।

সান নিউজ/এনএইচ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা