সারাদেশ

পাবনায় বিএনপি প্রার্থীর ১৮ দফা নির্বাচনী ইশতেহার

নিজস্ব প্রতিনিধি, পাবনা : আগামী ৩০ জানুয়ারি পাবনা পৌর নির্বাচনকে সামনে রেখে বিএনপি মনোনীত প্রার্থী নুর মোহাম্মদ মাসুম বগা ১৮ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। বুধবার (২৭ জানুয়ারি) দুপুরে পাবনা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই ইশতেহার ঘোষণা করেন।

তার নির্বাচনী ইশতেহারের মধ্যে রয়েছে, জলাবদ্ধতা মুক্ত পৌরসভা, মশক নিধনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, গৃহকর সরলীকরণ ও নিম্ন আয়ের পৌরবাসী, মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের করমুক্ত আবাসন ব্যবস্থা, হিজরা, ভিক্ষুক ও ভবঘুরেদের পুনর্বাসন, পরিচ্ছন্ন পৌরসভা, উন্নত যোগাযোগ ব্যবস্থা বাস্তবায়ন, পৌরসভার বিভিন্ন সড়কে যানজট নিরসন, শ্রমজীবীদের দীর্ঘমেয়াদি কিস্তিতে আবাসন সুবিধা, ভাসমান হকারদের সুবিধামত জায়গায় পুনর্বাসন, পৌরসভার প্রতিটি ওয়ার্ডে একটি করে আধুনিক বিনোদন কেন্দ্র গড়ে তোলা, নগরবাসীর সুবিধার্থে নারী-পুরুষের জন্য আলাদা আধুনিক পাবলিক টয়লেট স্থাপন, সাম্য সম্প্রীতির পাবনা গড়ে তোলা, ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে আর্থিক ও অন্যান্য সুবিধা বৃদ্ধি, আইটি পার্ক স্থাপন, পৌর এলাকার সকল রাস্তায় দৃষ্টিনন্দন আলোর ব্যবস্থা, দূর্গন্ধমুক্ত সুপেয় পানি সরবরাহ নিশ্চিত করা, সকল সামাজিক প্রতিষ্ঠান যোগ্য ব্যক্তির দ্বারা পরিচালনায় সহযোগিতা ও সকল ক্ষেত্রে দুর্বৃত্তদের আধিক্য খর্ব করে ক্ষতিগ্রস্ত সকলকে তাদের ন্যায্য অধিকার ফিরে পেতে সহযোগিতা।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপার্সনের ব্যক্তিগত সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিব, সদস্য সচিব সিদ্দিকুর রহমান সিদ্দিক, যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ আল মাহমুদ মান্নান মাস্টার, সাবেক এমপি ও যুগ্ম আহবায়ক একেএম সেলিম রেজা হাবিব, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তোতা, অ্যাডভোকেট মাসুদ খন্দকার, কে এম মুসা, পুর্নিমা ইসলাম, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক শামীম আরা মুন্নী, আনিসুল হক বাবু, রেহানুল ইসলাম বুলাল, হাজারী জাকির হোসেন চুন্নু, মাহমুদুন্নবী স্বপন, মোসাব্বির হোসেন সঞ্জু, ইলিয়াস আহমেদ হিমেল রানা প্রমুখ।

সংবাদ সম্মেলনে বিএনপি নেতারা পাবনা পৌর নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানের জন্য প্রশাসনের প্রতি আহবান জানান। যাতে ভোটাররা নির্বিঘ্নে ভোট কেন্দ্রে গিয়ে শান্তিপূর্ণ পরিবেশে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন।

সান নিউজ/এসআর/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা