সারাদেশ

রাতে বিদ্যালয়ে এসে ইয়াবা সেবন করেন প্রধান শিক্ষক!

নিজস্ব প্রতিনিধি, লক্ষ্মীপুর : লক্ষ্মীপুর সদর উপজেলার ১ নম্বর উত্তর হামছাদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান মাসুদ আলমকে ইয়াবা সেবনের সময় হাতেনাতে আটক করেছে এলাকাবাসী। গত ২০-২৫ দিন প্রতিরাতে বিদ্যালয়ে এসে নিজ কক্ষে তিনি ইয়াবা সেবন করতেন। এটি বুঝতে পেরে সোমবার (২৫ জানুয়ারি) রাতে এলাকাবাসী তাকে হাতেনাতে আটক করে। পরে বিদ্যালয় থেকে অব্যাহতি দেওয়া শর্তে এলাকার গণ্যমান্য ব্যক্তিরা মাসুদকে ছেড়ে দেয়।

এদিকে, ঘটনার পর থেকেই ইয়াবা সেবনের সরঞ্জামাদিসহ মাসুদ আলমের ছবি ও ভিডিও ফেসবুকে ভাইরাল হয়। পরিচালনা কমিটির জরুরি সভা করে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সভাপতি ফরিদ উদ্দিন বিএসসি।

স্থানীয় সূত্র জানায়, গত ২০-২৫ দিন ধরে প্রধান শিক্ষক মাসুদ প্রতি রাতেই বিদ্যালয় এসে নিজ কক্ষে সময় কাটান। এটি স্থানীয়দের মাঝে কৌতুহল সৃষ্টি করে। এ প্রেক্ষিতে সোমবার রাতে এলাকাবাসী আগ থেকেই সচেতন ছিলেন। রাত প্রায় ৮টার দিকে মাসুদ বিদ্যালয়ে এসে নিজকক্ষে ঢুকে ইয়াবা সেবন করছিলেন। একপর্যায়ে এলাকাবাসী প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হাতেনাতে ইয়াবা সেবনকালে (মাসুদ) আটক করে। বিষয়টি তাৎক্ষণিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতিসহ গণ্যমান্য ব্যক্তিদের জানানো হয়। পরে বিদ্যালয়ের সম্মানের বিষয় বিবেচনা করে সভাপতি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের পরামর্শে তাকে ছেড়ে দেওয়া হয়। এসময় মাসুদ এ বিদ্যালয় থেকে চলে যাওয়ার আশ্বাস দেয়।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ফরিদ উদ্দিন বিএসসি বলেন, আমাকে ঘটনাস্থল থেকে কয়েকজন কল দিয়েছেন। বিদ্যালয়ের সম্মান রক্ষার্থে আপাতত তাকে ছেড়ে দিতে বলেছি। পরিচালনা কমিটির বৈঠকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, বক্তব্য জানতে প্রধান শিক্ষক মাসুদ আলমকে ফোন দিলে তার সহধর্মীণি কল রিসিভ করেন। তার সহধর্মীণি জানান, মাসুদ ফোন রেখে ঘর থেকে বের হয়ে গেছে। কল কাটার পর থেকে তার মোবাইলে সংযোগ পাওয়া যাচ্ছে না।

উত্তর হামছাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমরান হোসেন নান্নু বলেন, ঘটনাটি আমি শুনেছি। তবে বিস্তারিত জানা নেই। এ ব্যাপারে খোঁজ নিচ্ছি।

তবে এ ব্যাপারে সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা পরিমল কুমার ঘোষ জানান, ঘটনাটি আমাকে কেউ জানায়নি। এ ব্যাপারে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজিজুর রহমান মিয়া জানান, বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিচ্ছি।

সান নিউজ/জেইউবি/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা