সারাদেশ

মোড়েলগঞ্জে প্রার্থীরা ছুটছেন ভোটারদের বাড়ি বাড়ি

নিজস্ব প্রতিনিধি, বাগেরহাট : আসছে আগামী ৩০ জানুয়ারি তৃতীয় ধাপে বাগেরহাটের মোরেলগঞ্জ পৌরসভা নির্বাচনে প্রচণ্ড শীতকে উপেক্ষা করে প্রার্থীরা ছুটছেন ভোটারদের বাড়ি বাড়ি প্রচার প্রচারণায় সরগরম পৌর সভার নির্বাচনী মাঠ। নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে ততই নির্বাচনী প্রচারণায় মুখরিত হয়ে উঠছে গোটা পৌর এলাকা।

সর্বত্র বিরাজ করছে নির্বাচনী আমেজ, সাজসাজ রব। হাট বাজার, পাড়ায় মহল্লায় সর্বত্রই ঝুলছে প্রার্থীদের ছবি ও প্রতীক সম্বলিত পোস্টার। পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে গোটা পৌর শহর চলছে মাইকিং।

৯টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ৪২ জন এবং ৩টি ওয়ার্ডে সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৪ জনসহ মোট ৫৬ জন প্রার্থী নির্বাচনী যুদ্ধে নেমেছেন।

উল্লেখ্য, মোড়েলগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী পৌর আওয়ামী লীগের সভাপতি এ্যাড. মনিরুল হক তালুকদার ইতোমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বেসরকারিভাবে নির্বাচিত হয়েছে। এ নিয়ে টানা ৪র্থ বারের মত নির্বাচিত মেয়র হলেন তিনি।

প্রতীক বরাদ্দের পর থেকে কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থীরা ও তাদের কর্মী সমর্থকরা জোরেশোরে নির্বাচনী মাঠে নেমে পড়েছেন। ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। করছেন কুশল বিনিময় কামনা করছেন দোয়া ও সমর্থন। প্রচণ্ড শীতকে উপেক্ষা করে প্রার্থীরা ও তাদের কর্মী সমর্থকরা চালিয়ে যাচ্ছেন গণসংযোগ, উঠান বৈঠক। প্রার্থনা করছেন কাঙ্খিত ভোট। বিশেষ করে মহিলা ভোটারদের সমর্থনের আশায় বাড়ি বাড়ি যাচ্ছেন একের পর এক প্রার্থী ও তাদের কর্মী সমর্থকরা। চায়ের দোকান, হোটেল রেষ্টুরেন্ট, অফিস পাড়াসহ সর্বত্র চলছে প্রার্থীদের নিয়ে আলোচনা পর্যালোচনা। প্রার্থীদের নিয়ে ভোটাররা কষছেন ভোটের হিসাব নিকাশ । সাধারণ ভোটাররা মুখ না খুললেও প্রতিদ্বন্ধী প্রার্থীদের নিয়ে করছেন চুলচেরা বিশ্লেষণ। মিলাচ্ছেন ভোটের হিসাব নিকাশ।

উপজেলার সদর ইউনিয়নের ৬ বর্গ কিলোমিটার এলাকা নিয়ে ১৯৯৮ সনে মোড়েলগঞ্জ পৌরসভা প্রতিষ্ঠিত হয়।

এ পৌরসভায় মোট ভোটার সংখ্যা ১৬ হাজার ৫০০ জন। যার মধ্যে পুরুষ ভোটার ৮ হাজার ৪৮৬ জন এবং মহিলা ভোটার ৮ হাজার ৪১৪ জন। নির্বাচন কমিশন অবাধ ও সুষ্ঠু নির্বাচন উপহার দিতে বদ্ধপরিকর।

আগামী ৩০ জানুয়ারি পৌরবাসি তাদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নির্বাচন করবেন তাদের পৌর ওয়ার্ড।

সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার মোস্তফা কামাল বলেন, সকল প্রার্থীকে নির্বাচনী আচরণবিধি মেনে প্রচার-প্রচারণা চালানোর নির্দেশনা দেয়া হয়েছে। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করলে কাউকে ছাড় দেয়া হবে না।

সান নিউজ/এসআই/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা