সারাদেশ

টাঙ্গাইলে শিশু অপহরণ ও হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন

নিজস্ব প্রতিনিধি, টাঙ্গাইল : টাঙ্গাইলের ভূঞাপুরে এক শিশুকে অপহরণ ও হত্যা মামলার রায়ে দু'জনকে যাবজ্জীবন (আমৃত্যু) কারাদণ্ড ও ১ লাখ টাকা করে জরিমানা এবং ২ জনকে ১০ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত।

টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক খালেদা ইয়াসমিন মঙ্গলবার (২৬ জানুয়ারি) দুপুরে এই রায় ঘোষণা করেন।

দণ্ডিত ব্যক্তিরা হলেন, ঘাটাইল উপজেলার রামপুর এলাকার মো. শাহজাহানের ছেলে জাহাঙ্গীর হোসেন (৩০), গোপালপুর উপজেলার কামাক্ষা বাড়ি এলাকার হিরালাল আর্য্য এর ছেলে গৌতম চন্দ্র আর্য্য (৩০) এবং অপর দুই আসামি শিশু বিধায় তাদেরকে ১০ বছর করে কারাদণ্ড দেওয়া হয়। তারা হলেন, ঘাটাইল উপজেলার নিয়ামতপুর কাজিপুর এলাকার মো. আব্দুল হালিমের ছেলে মো. হাসান আলী (১৭) ও ভূঞাপুর উপজেলার রুহুলী পশ্চিম পাড়া এলাকার ফজলুল হকের ছেলে মো. সোহেল (১৭)।

রাষ্ট্রপক্ষের নিয়মিত আইনজীবী এপিপি শাহানশাহ মিন্টু জানান, ভূঞাপুর উপজেলার রুহুলী গ্রামের মাজেদা বেগমের নাতী মাসুদ রানা সয়ন ২০১৩ সালের ৩০ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টার দিকে মাটিকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যায়। পরে দণ্ডিত আসামিরা শিশু সয়নকে মোটর সাইকেলে করে অপহরণ করে নিয়ে যায়। পরবর্তীতে আসামিরা শিশুটির পরিবারের কাছে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। মুক্তিপণের টাকা না পেয়ে শিশু মাসুদ রানা সয়নকে হত্যা করে। এ ঘটনার প্রেক্ষিতে ২০১৩ সালের ৩ অক্টোবর শিশুটির নানী মাজেদা বেগম বাদী হয়ে ভূঞাপুর থানায় অজ্ঞাত নামায় একটি মামলা দায়ের করেন। এই ঘটনার প্রেক্ষিতে এ মামলায় গৌতম চন্দ্র আর্য্য, হাসান আলী ও মো. সোহেল আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।

আসামিপক্ষে মামলা পরিচালনা করেন শামীম চৌধুরী দয়াল ও খুকু রানী দাস।

আসামিপক্ষের আইনজীবীরা বলেন, আদালতের রায়ে আমরা সন্তুষ্ট নই। এ মামলায় আমরা উচ্চ আদালতে আপিল করবো।

সান নিউজ/টিকে/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা