সারাদেশ

ডাকাতের ছুরিকাঘাতে ট্রাকের হেলপার নিহত

নিজস্ব প্রতিনিধি, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আড়াইহাজারে ডাকাতের হামলায় বিল্লাল হোসেন (২২) নামের এক ট্রাকের হেলপার নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে রোববার (২৪ জানুয়ারি) ভোরে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের দৈবই এলাকায়। নিহত বিল্লাল মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার শাহীবাগ গ্রামের আবু কালামের ছেলে।

নিহতের বাবা কালাম জানান, তার ছেলে বিল্লাল ট্রাকের হেলপার। ওই ট্রাক দিয়ে (যার নং ঢাকা মেট্রো ড- ১৪-৮৭৭৫) ঢাকা থেকে সবজি নিয়ে সিলেটের দিকে যাচ্ছিল। ভোরে ট্রাকটি আড়াইহাজার উপজেলার সাতগ্রাম ইউনিয়নের দৈবই নামক স্থানে পৌঁছলে ৪-৫ জন ডাকাত ট্রাকটি থামিয়ে টাকা পয়সা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।
এই সময় চালক ও হেলপারের সাথে ডাকাতদের ধস্তাধস্তির এক পর্যায়ে ডাকাত দল হেলপার বিল্লালকে ছুরিকাঘাত করে। পরে তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নেওয়ার পর ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম জানান, এই ঘটনায় থানায় মামলা দায়েরর প্রস্তুতি চলছে। এই ঘটনায় বাসের চালক ও আহত হয়।

সান নিউজ/এনএ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা