সারাদেশ

সিদ্ধিরগঞ্জে দুটি ধর্ষণের ঘটনায় আটক ১

নিজস্ব প্রতিনিধি, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পৃথক দুটি ধর্ষণের ঘটনায় একজন আসামিকে আটক করার পাশাপাশি দুটি মামলা দায়ের করা হয়েছে। একটি ঘটনায় দশ বছরের কন্যা শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মোর্শারফ হোসেন (৫১) নামে এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ।

রোববার (২৪ জানুয়ারি) জালকুড়ি সিকদার বাড়ি পুল এলাকা থেকে তাকে আটক করা হয়।

এ ঘটনায় শিশুর বাবা বাদি হয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। আটককৃত বৃদ্ধ পটুয়াখালীর মওকরন গ্রামের মৃত আব্দুর রশিদ হাওলাদারের ছেলে। জালকুড়িতে সে এমেল সিকদারের বাসায় ভাড়া থাকে।

অভিযোগ সূত্রে জানা যায়, ফল ব্যবসায়ীর মেয়ে জালকুড়ির একটি স্কুলের ৪র্থ শ্রেণীর ছাত্রী। ঐ এলাকায় ভাড়ায় থাকা বাসার সামনে ২৩ জানুয়ারি শনিবার সকাল ১১টায় খেলাধুলা করছিল তার মেয়ে। অভিযুক্ত মোশারফ হোসেন নুডুলস রান্না করার কথা বলে নিজের রুমে ডেকে নিয়ে দরজা বন্ধ করে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করে। এসময় শিশুটি চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে আসলে বৃদ্ধ তাকে ছেড়ে দেয়।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. আব্দুর রহিম (পিপিএম) জানান, ভুক্তভোগী শিশুর বাবার অভিযোগের প্রেক্ষিতে অভিযুক্তকে আটক করা হয়েছে।

আরেক ঘটনায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সজিব (২০) নামে এক যুবকের বিরুদ্ধে ৯ম শ্রেণীর ছাত্রী ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ঐ ছাত্রীর পিতা বাদি হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন। অভিযুক্ত সজিব জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন চৌধুরীবাড়ি শান্তিনগর বৌ-বাজার এলাকার আব্দুর রহিমের বাড়ির ভাড়াটিয়া। এ ঘটনার পর থেকেই সে পলাতক রয়েছে।

মামলা সূত্রে জানা যায়, বিবাদী সজিব ও ভুক্তভোগী ছাত্রী উভয়েই পরিবারের সাথে একই বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছে। সেই সুবাদে সজিব ঐ স্কুল ছাত্রীকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। এতে সে সাড়া দেয়নি। সুযোগ বুঝে গত ১৮ জানুয়ারি দুপুরে কথা আছে বলে মেয়েটিকে নিজ ঘরে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে সজিব। পরে মেয়েটি তার পরিবারকে বিষয়টি অবগত করে।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক এসআই মো. ফয়সাল আলম জানান, ভুক্তভোগীর বাবা বাদি হয়ে থানায় মামলা করেছে। আসামি পলাতক রয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।

সান নিউজ/এনএ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা