সারাদেশ

জনগণের সেবায় নিজেকে বিলিয়ে দেব: পূর্ণিমা বড়ুয়া

নিজস্ব প্রতিনিধি, রাঙামাটি : আসন্ন রাঙামাটি পৌরসভা নির্বাচনে সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে জেলা মহিলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক পূর্ণিমা বড়ুয়া নির্বাচনে লড়বেন। তিনি পৌরসভার ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে সংরক্ষিত মহিলা কাউন্সিলর হিসেবে আগামী ১৪ ফেব্রুয়ারি প্রতিদ্বন্দ্বী করবেন।

পৌরসভা নির্বাচনে ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে সংরক্ষিত মহিলা কাউন্সিলর হিসেবে আরো যারা রয়েছেন তারা হলেন- বর্তমান মহিলা কাউন্সিলর জুবাইতুন নাহার জেবু, প্রঞ্জা জ্যোতি চাকমা, সীমা দেওয়ান, মনিকা আক্তার মনি, মুক্তা আক্তার পিংকি ও বাবলী ইয়াছমিন।

প্রার্থী পূর্ণিমা বড়ুয়া নিজের স্থান থেকে মতামত ব্যক্ত করে বলেন, দীর্ঘ দিন থেকে আওয়ামী লীগ পরিবারের রাজনীতির সাথে জড়িত ছিলাম। পরে জেলা মহিলা আওয়ামী লীগের সঙ্গে সাংগঠনিক কাজ করে যাচ্ছি। বর্তমানে জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব পালন করে আসছি। তাই নিজের অবস্থান থেকে দলের নৈতিক আদর্শ বজায় রেখে মনে করেছি রাঙামাটি পৌরসভার ৭, ৮ ও ৯ ওয়ার্ডের জনগণের সেবায় নিজেকে বিলিয়ে দেব। সে প্রয়াসে ও জনগণের খেদমতে আমি এবার পৌরসভা নির্বাচনে উক্ত ওয়ার্ডে সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী হিসেবে সকলের দোয়া প্রার্থী এবং ভোট প্রার্থনা করছি।

পূর্ণিমা বলেন, আমি নির্বাচিত হলে ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের অসহায় গরিব হতদরিদ্রসহ সকলের সুখে দুঃখে পাশে দাঁড়াবো। আমার সাধ্য মত এলাকার উন্নয়নে সকলের সহযোগিতা নিয়ে নগর উন্নয়নে ভূমিকা পালন করবো। তিন ওয়ার্ডের সকল মুরব্বিদের সহযোগিতা নিয়ে এগিয়ে যাব, সে সুযোগ করে দিতে আমি আপনাদের ভোটাধিকার সার্বিকভাবে কামনা করছি।

সান নিউজ/কে/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা