সারাদেশ

রামেক থেকে নবজাতক চুরি

নিজস্ব প্রতিনিধি, রাজশাহী : রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল থেকে তিন দিন বয়সী নবজাতক শিশু চুরি হয়েছে।

শুক্রবার (২২ জানুয়ারি) সকাল ৯টা থেকে সাড়ে ৯টার মধ্যে হাসপাতালের ২৩ নম্বর ওয়ার্ড থেকে কন্যা শিশুটি চুরির ঘটনা ঘটে।

গত তিন দিন আগে কমলি রবিদাস সিজারিয়ান অস্ত্রোপচারের মাধ্যমে এক কন্যা শিশুর জন্ম দেন। শুক্রবার সকালে শিশুর মা শিশুটিকে নিয়ে ঘুমিয়ে ছিলেন। ঘুম থেকে উঠে কমলি তার সন্তান পাচ্ছেন না। ধারণা করা হচ্ছে ওই সময় বাচ্চাটি চুরি হয়। এর আগে সন্তান জন্মদানের পর থেকে কমলির এক অজ্ঞাত তরুণী ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। শিশুটি চুরি হবার পর থেকে অজ্ঞাত ওই তরুণীকেও হাসপাতালে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে সংশ্লিষ্টরা জানায়। কমলি রবিদাস নগরীর আইডি বাগানপাড়া এলাকার বাসিন্দা গোপাল দাসের স্ত্রী।

সান নিউজ/এমআর/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা