সারাদেশ

রূপগঞ্জ থানা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর স্বজনদের হামলা

নিজস্ব প্রতিবেদক : তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রূপগঞ্জ থানা স্বাস্থ্য কমপ্লেক্সে হামলা করেছে রোগীর স্বজনরা। এ সময় তারা কর্তব্যরত চিকিৎসককে মারতে উদ্যত হয় এবং জরুরি বিভাগে ভাংচুর করে। ঘটনাটি ঘটেছে সোমবার (১৮ জানুয়ারি) রাত আনুমানিক সাড়ে আটটার দিকে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, ঘটনার দিন রূপগঞ্জের আউখাবো এলাকার রাসেল তার বিষপান করে আত্মহত্যার চেষ্টাকারী স্ত্রী আরিফাকে (১৮) নিয়ে জরুরি বিভাগে আসে। এ সময় কর্তব্যরত চিকিৎসক রোগীর অবস্থা আশংকাজনক হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। কিন্তু রোগীর স্বজনরা এখানেই চিকিৎসা করতে হবে বলেই আকস্মিক কর্তব্যরত চিকিৎসক ডা. রুবায়েত শারমীনের চেয়ার লাথি মেরে ফেলে দেয় এবং গ্যাস সিলিন্ডার দিয়ে ডাক্তারের মাথায় আঘাত করার চেষ্টা করে। এ সময় কর্তব্যরত দুজন মহিলা চিকিৎসক ভীত-সন্ত্রস্ত হয়ে পড়েন বলে জানান প্রত্যক্ষদর্শীরা।

জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. রুবায়েত শারমিন বলেন, ‘আমরা রোগীর অবস্থা আশংকাজনক হওয়ার রোগীর ভালোর জন্যই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করি। কিন্ত রোগীর স্বামী ও তার স্বজনরা যেভাবে আমাদের ওপর হামলা করলো তাতে আমরা খুবই হতবাক এবং ভীত সন্ত্রস্ত।এছাড়াও রোগীর পরিবার যাবার সময় তারা আওয়ামীলীগ করেন, আমরা এখানে কিভাবে চাকুরী তাও দেখে নিবেন বলে শাশিয়ে যায়।’

রোগীর স্বামী রাসেল অভিযোগ অস্বীকার করে বলেন, আমার স্ত্রীর অবস্থা খারাপ দেখে আমার মাথার ঠিক ছিলো না তাই আমি একটু চিৎকার চেচামেচি করেছি।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা