সারাদেশ
বান্দরবান পৌর নির্বাচন

বৈধ ৫ মেয়র প্রার্থী, বাতিল ৩ কাউন্সিলর প্রার্থী

নিজস্ব প্রতিনিধি, বান্দরবান : আসন্ন বান্দরবান পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (১৯ জানুয়ারি) বিকালে জেলা নির্বাচন অফিস মিলনায়তনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ৫ জন মেয়র প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন জেলা রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. রেজাউল করিম।

মেয়র প্রার্থীরা হলেন- আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী বর্তমান মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ইসলাম বেবী, বিএনপি মনোনীত ধানের শীষের প্রতীকের প্রার্থী জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র মো. জাবেদ রেজা, জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী মো. শাহাজাহান, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ সমর্থিত স্বতন্ত্র প্রার্থী নাছিরুল আলম, স্বতন্ত্র প্রার্থী বিধান লালা।

অপরদিকে, সংরক্ষিত তিনটি আসনে ৭ জন নারী প্রার্থী এবং নয়টি ওয়ার্ডে ৩৫ কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। তবে ঋণ খেলাপীর কারণে ১নম্বর ওয়ার্ডের সুকুমার শীল, মো. আবুল কালাম এবং ৯ নম্বর ওয়ার্ডের মো. আরিফুল ইসলাম চৌধুরীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

এদিকে, প্রার্থীরা নিশ্চিত হওয়ায় জমে উঠেছে বান্দরবান নির্বাচনী আমেজ। প্রচার-প্রচারণা এবং নির্বাচনী পরিকল্পনা সাজাতে কর্মীসমর্থকদের নিয়ে সভা, বৈঠকে ব্যস্ত সময় কাটাচ্ছে প্রার্থীরা। আগামী ১৪ ফেব্রুয়ারি বান্দরবান পৌর নির্বাচন অনুষ্ঠিত হবে।

সান নিউজ/এআর/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা