সারাদেশ

আখাউড়ায় মেয়র ও কাউন্সিলর পদে প্রার্থী নেই জাতীয় পার্টির

নিজস্ব প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভা নির্বাচনে মেয়র, সংরক্ষিত নারী কাউন্সিলর ও সাধারণ কাউন্সিলর পদে কোনোটিতে প্রার্থী দিতে পারেনি জাতীয় পার্টি। মেয়রসহ কাউন্সিলর পদে প্রার্থী খোঁজে না পাওয়ায় হতাশ হয়েছেন দলের কর্মী ও সমর্থকরা।

উপজেলা ও পৌর জাতীয় পার্টির নেতারা মেয়রসহ কাউন্সিলর পদে প্রার্থী দিতে ব্যর্থ হয়েছেন বলে এমন অভিযোগ দলের তৃণমুল কর্মী ও সমর্থকদের।দলের নেতাকর্মীরা জানান, ৯টি ওয়ার্ড নিয়ে এ পৌরসভা গঠিত। তফসিল ঘোষণার পরই অন্যান্য দলের মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা তাদের কর্মী সমর্থক নিয়ে এলাকায় প্রচার প্রচারণা আর গণসংযোগ শুরু করলেও কোন প্রার্থী খোঁজে না পাওয়ায় নির্বাচনে অংশ গ্রহণ করতে পারেনি এই দলটি। তবে ওয়ার্ড কাউন্সিলর পদে দু’একজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করলে ও মূলত তারা দাঁড়িয়েছে ব্যক্তি ইমেজ ও এলাকার প্রার্থী হিসাবে। কিন্তু এ নির্বাচনে দলের কোন নেতাকর্মী অংশ গ্রহন না করায় কর্মী সমর্থকরা হতাশ হয়ে ভেঙ্গে পড়েছে তাদের মনোবলও।

উপজেলা জাতীয় পার্টির সভাপতি মো. নজরুল হক ধনু বলেন, নির্বাচনে অংশ গ্রহণে কেন্দ্রীয় নির্দেশনা ছিল। কিন্তু অনেক চেষ্টা করে মেয়র পদে কোন প্রার্থী দেওয়া সম্ভব হয়নি।

উল্লেখ্য, ইভিএম পদ্ধতিতে আগামী ১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে এ পৌরসভা নির্বাচন। এ পৌরসভায় মোট ভোটারসংখ্যা ২৮ হাজার ৯১০ জন। এর মধ্যে পুরুষ ১৪ হাজার ২৩১ জন ও নারী ১৪ হাজার ৬৭৯ জন।

সান নিউজ/এনএ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা