সারাদেশ

শরীয়তপুর পৌর নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হলেন জন

নিজস্ব প্রতিনিধি, শরীয়তপুর: শরীয়তপুর পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ জানুয়ারী ২০২১) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে শেষ হয় বিকেল ৪ টায় ও রাতে ভোট গণনা শেষে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করা হয়।

ঘোষিত ফলাফলে শরীয়তপুর পৌরসভায় আওয়ামী লীগের মনোনীত প্রার্থী, বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী ও শরীয়তপুর জজ কোর্টের এপিপি অ্যাডভোকেট পারভেজ রহমান জন নৌকা প্রতীক নিয়ে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন।

তিনি ২৩ হাজার ২১৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের তানভীর আহমেদ বেলাল হাতপাখা প্রতীক নিয়ে পেয়েছেন ১ হাজার ৩৭৬ ভোট।

বিএনপির প্রার্থী অ্যাডভোকেট লুৎফর রহমান ঢালী ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ১ হাজার ২৭০ ভোট এবং জাতীয় পার্টির প্রার্থী সাহিদ সরদার লাঙল প্রতীক নিয়ে পেয়েছেন ১৯৯ ভোট।

এদিকে, শরীয়তপুর পৌরসভায় সাধারণ কাউন্সিলর নির্বাচিত হয়েছেন, ১ নম্বর ওয়ার্ডে মো: জাহাঙ্গীর মিয়া বেপারী (উঠপাখি), ২ নম্বর ওয়ার্ডে বিল্লাল হোসেন খান (উঠপাখি), ৩ নম্বর ওয়ার্ডে মো. বাচ্চু বেপারী (টেবিল ল্যাম্প), ৪ নম্বর ওয়ার্ডে মো: মোয়াজ্জেম হোসেন ঢালী (উঠপাখি), ৫ নম্বর ওয়ার্ডে মো: আবুল কাশেম মোল্লা (পানির বোতল), ৬ নম্বর ওয়ার্ডে হোসেন মোহাম্মদ আলমগীর মৃধা (পানির বোতল), ৭ নম্বর ওয়ার্ডে আমির হোসেন শিকদার (পানির বোতল), ৮ নম্বর ওয়ার্ডে মো. ফরিদ হোসেন শেখ (টেবিল ল্যাম্প) ও ৯ নম্বর ওয়ার্ডে কে.এম পলাশ (ব্রিজ) প্রতীক।

অন্যদিকে, শরীয়তপুর পৌরসভায় সংরক্ষিত নারী কাউন্সিলর নির্বাচিত হয়েছেন, ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডে ফেরদৌসী আক্তার (চশমা প্রতীক), ৪, ৫ ও ৬ ওয়ার্ডে সৈয়দা মাহমুদা খানম (জবা ফুল) এবং ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে ইমু আক্তার (জবা ফুল) প্রতীক।

এব্যাপারে শরীয়তপুর জেলা নির্বাচন ও রির্টানিং কর্মকর্তা মোহাম্মদ জাহিদ হোসেন বলেন, ‘সকলের প্রচেষ্টায় একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পেরে আমি আনন্দিত। নির্বাচন পূর্ব এবং পরবর্তী কোনো ধরনের সহিংসতা ছিল না। এজন্য সকল বিজয়ী ও পরাজিত প্রার্থীদের জানাই ধন্যবাদ।’

শরীয়তপুর পৌরসভায় প্রথমবারে এই ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ করা হয়। ৩৮ হাজার ৭৪৭ ভোটের বিপরীতে লড়েছেন ৪ জন মেয়র প্রার্থী। এ ছাড়া সাধারণ কাউন্সিলর পদে ৪৫ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

মোট প্রদত্ত ভোট ৬৭ দশমিক ৩৯ শতাংশ। মোট বৈধ ভোটের সংখ্যা ২৬ হাজার ৫৯ ভোট। বাতিল হয়েছে ৫২টি ভোট।

সান নিউজ/এএএস/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা