সারাদেশ

পৌরসভা নির্বাচন: রাঙামাটি বিএনপি মেয়র প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

নিজস্ব প্রতিনিধি, রাঙামাটি : রাঙামাটি পৌরসভার আসন্ন নির্বাচনে শনিবার দুপুরে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মেয়র প্রার্থী এ্যাডভোকেট.মামুনুর রশিদ মামুন।মনোনয়নপত্র জমাকালে জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা ও রিটানিং অফিসারের কার্যালয়ে দলের কেন্দ্রীয় ও জেলা উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিএনপির মেয়র প্রার্থী এ্যাডভোকেট.মামুনুর রশিদ মামুন প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ার সামনে বলেন, নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হলে জয়ের ব্যাপারে আমি শতভাগ নিশ্চিত। প্রশাসন, নির্বাচন কমিশন, আইন শৃ্খংলা বাহিনী ও প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ার কাছে আমার জোরদাবি নির্বাচনে যেন জাল ভোট, কেন্দ্র দখল, ভাড়াটিয়া সন্ত্রাসী ও নির্বাচনের রাতে বক্সে অগ্রিম ভোট না পড়ে। এসব বিষয়গুলো নিশ্চিত হলে এবং ভোটাররা কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারলে আমি জয়লাভ করবো।

প্রার্থী মামুন বলেন, বিভিন্ন উপজেলা থেকে গত নির্বাচনে লোকজন এনে জাল ভোট দেওয়া হয়েছে সে ব্যাপারে আমরা নির্বাচন কমিশনকে দাবি দিয়েছি। এবার প্রথম যেহেতু ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ হবে সে সুবাদে প্রতিটি কেন্দ্রে কেন্দ্রে গিয়ে প্রশিক্ষণ দেওয়া হলে সাধারণ মানুষ সহজে ভোট দিতে পারবে। মাননীয় স্থানীয় সংসদ সদস্য দীপংকর তালুকদার এমপি যেন এসব বিষয় গুলো মাথায় রেখেই সবাইকে দিক নির্দেশনা দেন।

মনোনয়নপত্র জমাদান শেষে বিএনপি থেকে মহিলা সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী বাবলী ইয়াছমিন খাঁন বলেন, সুষ্ঠু নিরপেক্ষ ও কেন্দ্র দখল না হলে জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী। এবার রাঙামাটিতে সর্ব প্রথম ইভিএম পদ্ধতিতে নির্বাচন হচ্ছে তাই এখন থেকেই নির্বাচনের আগ পর্যন্ত জনগণকে সচেতন করা হলো ভোট কেন্দ্রে গিয়ে ভোটারদের হিমশিম খেতে হবে না।

নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১৪ ফেব্রুয়ারি। প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন রোববার (১৭ জানুয়ারি)। ১৯ জানুয়ারি যাচাই-বাছাই এবং ২৬ জানুয়ারি প্রর্থিতা প্রত্যাহারের শেষ দিন। নির্বাচনকে ঘিরে মুখর হয়ে উঠছে রাঙামাটি পৌর এলাকা। জমছে নির্বাচনী হাওয়া।

১৯৬৭ সালে টাউন কমিটি দিয়ে গঠিত এ পৌরসভার যাত্রা ১৯৭২ সালের ৮ মে। এ পৌরসভার আয়তন ৬৪ দশমিক ৭২ বর্গকিলোমিটার। ৯টি ওয়ার্ড নিয়ে গঠিত রাঙামাটি পৌরসভার বর্তমান জনসংখ্যা ৮৬ হাজার ২৭৮ জন। তাদের মধ্যে পুরুষ ৪৪ হাজার ২৫৪ জন এবং নারী ৪২ হাজার ২৪ জন। প্রথম শ্রেণির এ পৌরসভার মোট ৫৭ হাজার ৭৮৪ ভোটারের মধ্যে পুরুষ ৩২ হাজার ১০৮ জন এবং নারী ২৫ হাজার ৬৮৬ জন।

সান নিউজ/কেইউ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা