সারাদেশ

রামগতিতে নিখোঁজ স্কুলছাত্রী উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরের রামগতিতে নিখোঁজ হওয়া এক স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়েছে। নিখোঁজের এক সপ্তাহ পর শনিবার (১৬ জানুয়ারি) সকালে উপজেলার আজাদনগর এলাকা থেকে পুলিশ তাকে উদ্ধার করে। এ সময় ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মোঃ রিয়াজ (২৫) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত রিয়াজ উপজেলার চরআলগী ইউনিয়নের চরসেকান্তর এলাকার জামাল উদ্দিনের ছেলে।

পুলিশ জানায়, গত ৯ জানুয়ারি সকালে বিদ্যালয়ে যাওয়ার পথে উপজেলার চরসেকান্তর সফিক একাডেমির দশম শ্রেণি পড়ুয়া এক ছাত্রীকে প্রতিবেশী রিয়াজ অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনায় ছাত্রীটির বাবা বাদি হয়ে শুক্রবার রামগতি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।

এরপর পুলিশ ছাত্রীটিকে উদ্ধারের অভিযানে নামে। একপর্যায়ে শনিবার সকালে আজাদনগর এলাকা থেকে ছাত্রীটিকে উদ্ধারসহ অভিযুক্ত রিয়াজকে গ্রেফতার করা হয়। রামগতি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সোলাইমান জানান, গ্রেফতারকৃত রিয়াজকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। ছাত্রীটি আদালতের হেফাজতে রয়েছে।

সান নিউজ/জেইউবি/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা