সারাদেশ

গফরগাঁওয়ে ঘর পাচ্ছে ২০০ ভূমিহীন ও গৃহহীন পরিবার

নিজস্ব প্রতিনিধি, ময়মনসিংহ : মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ময়মনসিংহের গফরগাঁও উপজেলার ২০০ ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য নির্মিত হচ্ছে আধা পাকা ঘর স্বপ্ননীড়।

প্রধানমন্ত্রীর আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় সরকারি খাস জমিতে এসব ঘর নির্মানের কাজ শেষ পর্যায়ে। বরাদ্ধপ্রাপ্ত গৃহহীন ও ভূমিহীনদের তালিকাও তৈরী করা হয়েছে। আশা করা হচ্ছে আগামী ২৩ জানুয়ারী সারাদেশে একযোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক উদ্বোধনের পরপরই স্বপ্ননীড়ের ঘরগুলো গৃহহীন ও ভূমিহীনদের মধ্যে হস্তান্তর করা হবে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, “আশ্রয়নের অধিকার, শেখ হাসিনার উপহার” মুজিববর্ষে এ শ্লোগান বাস্তবায়নের লক্ষ্যে উপজেলার বিভিন্ন ইউনিয়নে খাস জমিতে গৃহহীন ও ভূমিহীন ২০০ পরিবারকে আধা পাকা ঘর তৈরী করে দেওয়া হচ্ছে।

উপজেলার চরমছলন্দ গ্রামের মৃত আবুল হাশেমের স্ত্রী আয়েশা আক্তার (৬১)। বিয়ের বছরেই ব্রহ্মপুত্রের করালগ্রাসে তাদের ভিটেবাড়িসহ সমস্ত জোত-জমি নদীগর্ভে বিলীন হয়ে যায়। এরপর থেকে প্রায় সাড়ে তিন যুগ ধরে অন্যের জায়গায় ঝুপড়ি বেঁধে কিংবা সরকারি অফিসের বারান্দায় রাত্রিযাপন করছে আয়েশা আক্তারের পরিবার । অভাবের সংসারে তার স্বামী কিংবা তার দিনমজুর ছেলে হারুন (৪০) এক টুকরো জমি ক্রয় করে ঘর করতে পারেনি। আয়েশা আক্তার প্রতিদিন চরমছলন্দ কাছারীপাড়া এলাকায় তাদের জন্য নিমার্নাধীন ঘরগুলো দেখে যায়।

এ সময় তার চোখে-মুখে খুশির ঝিলিক খেলে যায়। জানতে চাইলে দু হাত আকাশে তুলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোআ করে তিনি বলেন, ছেলে-মেয়ে, নাতী-নাতনীসহ জীবনটাই কেটেছে ঝুপড়ি ঘরের মধ্যে। টাকা-পয়সার অভাবে ঘর করতে পারেনি। বর্ষা ও শীতে অনেক কষ্ট হয়েছে। এখন প্রধানমন্ত্রীর দেওয়া ঘরে থাকব আর কষ্ট হবে না।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিম জানান, প্রতিটি পরিবারের জন্য দুই শতাংশ খাস জমি বরাদ্দ দিয়ে ঘর তৈরী করে দেওয়া হচ্ছে। বাথরুম, গোসলখানা, বারান্দাসহ দুই কক্ষ বিশিষ্ট প্রতিটি আধাপাকা ঘরের নির্মাণ ব্যায় এক লাখ ৭১ হাজার টাকা।
উপজেলার চরআলগী ইউনিয়নে ১৬টি, সালটিয়া ইউনিয়নে ১৩টি, রাওনা ইউনিয়নে ১টি, গফরগাঁও ইউনিয়নে ৭ টি, দত্তেরবাজার ইউনিয়নে ৪৮টি, পাঁচবাগ ইউনিয়নে ৫২টি, টাংগাব ইউনিয়নে ১৮ টি, লংগাইর ইউনিয়নে ১৩টি, পাইথল ইউনিয়নে ১৬টি ঘর নির্মাণের কাজ চলছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তাজুল ইসলাম বলেন সঠিকতা ধরে গৃহহীন ও ভূমিহীনদের জন্য ঘরগুলো নির্মাণ করা হচ্ছে। নির্মাণ কাজ শেষ পর্যায়ে রয়েছে। নির্ধারিত সময়ে উপকার ভোগীদের মধ্যে ঘরগুলো হস্তান্তর করা হবে।

সান নিউজ/একে/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা