সারাদেশ

ইভিএমে ভোট দিতে আগ্রহী ভোটারদের সরব উপস্থিতি

আল-মামুন, খাগড়াছড়ি : ব্যাপক উৎসাহ-উদ্দীপনা আর উৎসব মুখোর পরিবেশে শুরু হয়েছে খাগড়াছড়ি পৌর নির্বাচনের ভোট গ্রহণ। সকল জল্পনা-কল্পনা ছাপিয়ে শনিবার (১৬ জানুয়ারি) সকাল ৮টা থেকে শুরু হওয়া এ নির্বাচনে এখনো শঙ্কা কাটেনি প্রার্থী ও ভোটারদের মধ্যে।

এ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী নির্মলেন্দু চৌধুরী, বিএনপির ধানের শীষের প্রার্থী মো. ইব্রাহীম খলিল, স্বতন্ত্র প্রার্থী মোবাইল প্রতীকের রফিকুল আলম ও লাঙ্গল প্রতীকের প্রার্থী ফিরোজ আহম্মেদ।

শনিবার সকালে ভোটের শুরুতে সকাল সাড়ে ৮টায় খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজে কেন্দ্র আওয়ামী লীগের নৌকার প্রার্থী নির্মলেন্দু চৌধুরী তার ভোট দেন। এছাড়াও ৮টা ১০ মিনিটে স্বতন্ত্র প্রার্থী রফিকুল আলম খাগড়াছড়ি শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ও বিএনপির প্রার্থী ইব্রাহীম খলিল সকাল সাড়ে ৮টার দিকে যুব প্রশিক্ষণ কেন্দ্রে ভোট দেন।

এই নির্বাচনে সকালে ভোটার উপস্থিতি কিছুটা কম দেখা গেলেও বেলা বাড়ার সাথে সাথে বাড়ে ভোটার সংখ্যাও। প্রথম বারের মত ইভিএমএ এর সাথে পরিচিত হওয়া নিয়েও শেষ নেই ভোটারদের আগ্রহ ও কৌতুহলের। ফলে এই পৌর নির্বাচন উৎসবের মধ্যে আরেক নতুন উৎসবে পরিণত হয়েছে। তবে ইভিএম নিয়ে নানা আশঙ্কাও রয়েছে ভোটারদের মধ্যে। তবে কিছু কিছু কেন্দ্রে ইভিএমে ভোটে দিতে ভুগান্তির শিকার হওয়ার অভিযোগ করেছে ভোটাররা।

খাগড়াছড়িতে পৌর নির্বাচনে এবার মোট ভোটার সংখ্যা ৩৭ হাজার ৮৭ জন। তার মধ্যে পুরুষ ভোটার ২০ হাজার ৩শ ৫১ জন এবং নারী ভোটার ১৬ হাজার ৭শ ৩৬ জন বলে জানা যায়।

খাগড়াছড়ি পৌরসভা নির্বাচনে ১৮টি ভোট কেন্দ্রে ১০৯টি বুথে ভোট গ্রহণের কথা রয়েছে। দ্বিতীয় ধাপে ৬১টি পৌরসভার মধ্যে ২৯টি ইভিএম ও ৩২টিতে ব্যালটের মাধ্যমে নির্বাচনের মধ্যে খাগড়াছড়িতেও ইভিএমের মাধ্যমে খাগড়াছড়ি পৌরসভার নির্বাচনী ভোট গ্রহণ হচ্ছে এবার।

খাগড়াছড়ি পুলিশ সুপার মোহাম্মদ আবদুল আজিজ জানান, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের তরফ থেকে সব ধরণের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পৌর নির্বাচনে কেউ ক্ষমতা প্রয়োগ বা বে-আইনিভাবে কোন কিছু করার চেষ্টা করলে কঠোর হস্তে দমন করা হবে। সে সাথে আইনি প্রদক্ষেপ গ্রহণের প্রশাসন কাউকে ছাড় দিবে বলেও তিনি জানান।

এছাড়াও প্রার্থী ও জনপ্রতিনিধিরা নির্বাচনী আচরণ বিধি মেনে নিজেদের দায়িত্বশীল ভুমিকা পালন করবেন বলে তিনি প্রত্যাশার করে পুলিশ প্রশাসন প্রতিটি বিষয়ে সজাগ দৃষ্টি রাখছেন বলে জানান।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা