সারাদেশ

চুয়াডাঙ্গায় ট্রেনের ধাক্কায় বৃদ্ধা নিহত

নিজস্ব প্রতিনিধি, চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গা উথলী রেলস্টেশনের অদূরে খুলনা গামী সাগর দাঁড়ী ট্রেনের ধাক্কায় রোমেলা বেগম (৭০) নামে এক বৃদ্ধার নিহত হয়েছে।

শনিবার (১৬ জানুয়ারি) সকাল ১০টার দিকে জীবননগর উপজেলার উথলী হাইস্কুলের সামনে অরক্ষিত রেলগেটে এই দুর্ঘটনা ঘটে।

নিহত বৃদ্ধা রোমেলা বেগম (৭০) চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের বড় শলুয়া গ্রামের সব্দুল হোসেনের স্ত্রী।

জানা গেছে, বৃহস্পতিবার সকালে রোমেলা বেগম বোনের ছেলের মৃত্যুর সংবাদ শুনে জীবননগর উপজেলার সেনেরহুদা গ্রামে দেখতে আসে। শনিবার সকালে সেনেরহুদা গ্রামে থেকে বাড়ি ফেরার উদ্দেশ্য রওনা দেয়। এ সময় উথলী হাইস্কুলের সামনে পৌঁছালে অরক্ষিত রেলগেটে পার হওয়ার সময় রাজশাহী থেকে ছেড়ে আসা সাগর দাঁড়ী এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মাথায় গুরুত্বর আঘাত পেয়ে ঘটনাস্থলে বৃদ্ধার নিহত হন।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, দর্শনা রেলওয়ে পুলিশ নিহতর লাশ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সান নিউজ/এসকে/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা