দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে
সারাদেশ

দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে

নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার : জেলার শ্রীমঙ্গল উপজেলাজুড়ে বইছে মাঝারি শৈত্যপ্রবাহ। ঠাণ্ডা বাতাসে ঘরমুখো হয়ে পড়েছে মানুষ। দুপুরের দিকে সূর্যের দেখা গেলেও নেই উত্তাপ। তবুও ঘন কুয়াশার মধ্যে চা-বাগানে উঁকি দিচ্ছে সূর্য।

শনিবার (১৬ জানুয়ারি) দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে শ্রীমঙ্গলে সাত দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়া সহকারী রুমান আমিন বলেন, ঢাকা বিভাগে শনিবার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস। শ্রীমঙ্গল, বগুড়া, দিনাজপুর, চুয়াডাঙ্গা এবং নওগাঁ অঞ্চলগুলোর ওপর দিয়ে মাঝারি থেকে মৃদু শৈত্যপ্রবাহ বহমান রয়েছে।

তিনি বলেন, শুক্রবার (১৫ জানুয়ারি) দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল নওগাঁ জেলার বদলগাছিতে ছয় দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস। এর আগের দিন বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) দিনাজপুরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল সাত দশমিক এক ডিগ্রি সেলসিয়াস।

এ অবস্থা আরও কয়েক দিন চলবে বলে জানান আবহাওয়াবিদ জাহিদুল।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা