সারাদেশ

রৌমারীতে রাস্তা ছাড়াই ৫ গ্রাম, দুর্ভোগে এলাকাবাসী

নিজস্ব প্রতিনিধি, কুড়িগ্রাম : কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার সীমান্ত ঘেঁষা এলাকায় রাস্তা ছাড়াই ৫টি গ্রামের মানুষের চলাচল ও মালামাল পরিবহন কাজে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। রাস্তা না থাকায় উপজেলার রৌমারী সদর ইউনিয়নের চর বারবান্দা, ভুন্দরচর, পূর্ব ইজলামারী, চর ফুলবাড়ী নয়ারচরসহ ৫ টি গ্রামের মানুষের চলাচলে দুর্ভোগের সৃষ্টি হয়েছে।

শনিবার ( ১৬ জানুয়ারি) সরেজমিনে গিয়ে জানা গেছে, চরবারবান্দা গ্রামের নুরুল আমিনের দোকান থেকে চর বারবান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত ৩০০ মিটার রাস্তা না থাকায় গ্রামবাসী, স্কুল শিক্ষার্থী, চাকুরীজীবী, ব্যবসায়ীসহ ৫ গ্রামের সকল পেশাজীবী মানুষ দুর্ভোগে পড়েছে।

এছাড়াও বর্তমান সরকার মানসম্মত প্রাথমিক শিক্ষা করার লক্ষ্যে ভবন সম্প্রসারণ জন্য চরবারবান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চারতলা ভবন নির্মাণের বরাদ্দ দিলেও প্রয়োজনীয় মালামাল পরিবহন করার জন্য রাস্তা না থাকায় নির্মাণ কাজে সময়ক্ষেপণ হচ্ছে।

চরবারবান্দা গ্রামের শিক্ষার্থী রুবেল, হামিদা, সাকিল বলেন, রাস্তা না থাকায় আমরা কোথাও যেতে পারিনা, পায়ে হেঁটে যেতে হয়। প্রধানমন্ত্রীর কাছে আমরা রাস্তাটি দ্রুত প্রশস্ত করে নির্মাণ করার জন্য দাবি করছি। চরবারবান্দা গ্রামের হাবিবুর রহমান, রহম আলী, লালমিয়া বলেন, গতবছর গ্রামবাসী মিলেমিশে জমির আইল দিয়ে চার ফুট প্রস্থ রাস্তা নির্মাণ করা হয়েছিল।

সেটাও এবার জমির মালিকগণ রাস্তার বেশি অংশই কেটে ফেলেছে। যানবাহন তো দুরের কথা মানুষও ঠিকা মতো পায়ে হেঁটে যাতায়াত করতে পারে না। সাবেক মেম্বর মো. আবুল কালাম আজাদ বলেন, আমি জমির মালিকদের বলে ৪ ফিট রাস্তার ব্যবস্থা করেছিলাম। এখন দেখি সেই রাস্তাটি নাই। কেন যে তারা রাস্তাটি কেটে ফেললো তা আমার জানা নাই।

চরবারবান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিকুল ইসলাম বলেন, দীর্ঘদিন থেকে শিক্ষার্থী, শিক্ষক, এলাকাবাসীসহ রাস্তা না থাকায় কষ্ট করে পায়ে হেঁটে যাতায়াত করি। আমি আমার জমিতে দিয়ে তিল তিল করে শিক্ষা প্রতিষ্ঠানটি গড়েছি। সরকার প্রতিষ্ঠানটি সরকারিকরণ করে ৪ তলা বিশিষ্ট একটি ভবন দিয়েছে।

রাস্তা না থাকায় ভবনের নির্মাণ কাজের মালামাল আনতে পারছে না ঠিকাদার। আমাদের একটাই দাবি রাস্তা নির্মাণ করে শিক্ষার্থীসহ এলাকার মানুষের যাতায়াত ও ভবনটি নির্মাণ কাজের মালামাল পরিবহন করতে শিক্ষা বিভাগসহ স্থানীয় প্রশাসনের কাছে জোর দাবি করছি।

এলজিইডির উপজেলা প্রকৌশলী মো. আব্দুল জলিল বলেন, বিষয়টি আমার জানা নাই, উপজেলা প্রশাসন থেকে রাস্তার তালিকা আমাদের কাছে আসলে রাস্তা নির্মাণের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। রৌমারী উপজেলা নির্বাহী অফিসার আল ইমরান বলেন, বিষয়টি আমি জেনেছি। এলাকাবাসী একটি আবেদন দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা