সারাদেশ

দাগনভূঞা পৌর নির্বাচনে ককটেল বিস্ফোরণ

নিজস্ব প্রতিনিধি, ফেনী: ফেনীর দাগনভূঞা পৌরসভা নির্বাচনে গনিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে পর পর দুটি ককটেল বিস্ফোরণ হয়েছে। এঘটনায় পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
শনিবার (১৬ জানুয়ারি) সকাল ১১ টার দিকে এ ঘটনা গনিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় ঘটে। এসময় দায়িত্বে থাকা আরিফুল নামের এক আনসার সদস্য আহত হয়েছে বলে জানান প্রত্যক্ষদর্শীরা।

এছাড়াও ভোট কেন্দ্রের পাশে তারেক হোসেন ও সুজন নামের দুজন ছাত্রলীগ কর্মী আহত হয়েছেন।

টেবিল ল্যাম্প প্রতীকের প্রার্থী কামরুল ইসলাম ক্লাইভ বলেন, তাকে অবরুদ্ধ করে রেখেছিল উট পাখি প্রতীকের কাউন্সিলর প্রার্থীর সমর্থকরা জিয়াউল হক নামের আরেক প্রার্থী জানান এ কেন্দ্রের আশপাশে অস্ত্রের মহড়া চলছে।

সুরুজ মিয়া নামের এক ভোটার বলেন, তাকে ও তার বাবা মাকে মেরেছে। কেন্দ্রে দায়িত্বে থাকা পুলিশের উপ-পরিদর্শক আনোয়ার হোসেন জানান, কেন্দ্রের পেছন থেকে দুর্বৃত্তরা ককটেল ছুড়ে। প্রিজাইডিং অফিসার গোফরান উদ্দিন বলেন, ঘটনার পর আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সহায়তায় পরিস্থিতি শান্ত হয়েছে।

সান নিউজ/একেএ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা