সারাদেশ

বগুড়ায় বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ২

নিজস্ব প্রতিনিধি, বগুড়া : বগুড়ার শেরপুরে যাত্রীবাহী বাস ও মালবাহী ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এই ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন। এরমধ্যে গুরুতর ছয়জনকে বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (১৫ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের ঘোগা বটতলা বীজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজনের পরিচয় মিলেছে। তার নাম জামাল হোসেন (৪২)। তিনি বগুড়া জেলার শাজাহানপুর উপজেলার ওমরদিঘী গ্রামের তসলিম উদ্দিনের ছেলে।

শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) তন্ময় বর্মন এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঢাকা থেকে ছেড়ে আসা বগুড়াগামী সরকার পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকা-বগুড়া মহাসড়কের ঘোগা বটতলা বীজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সিমেন্টের খুঁটি বোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। এরমধ্যে একজনের পরিচয় পাওয়া গেলেও অন্যজনের পরিচয় এখনো পাওয়া যায়নি। তবে অজ্ঞাত (৪২) ব্যক্তি বাসচালকের সহকারী হতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

পুলিশের এই কর্মকর্তা আরও জানান, খবর পেয়ে তারাসহ হাইওয়ে পুলিশের সদস্যরা ঘটনাস্থলে ছুটে গিয়ে উদ্ধার তৎপরতা চালান। স্থানীয় লোকজনের সহায়তায় দুর্ঘটনায় আহতদের দ্রুত উদ্ধার করে বগুড়ার শজিমেক হাসপাতালে পাঠানো হয়েছে।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা