সারাদেশ

অপ্রয়োজনীয় ব্রিজে সয়লাব: উপকারের পরিবর্তে দুর্ভোগ

নিজস্ব প্রতিনিধি, পাবনা : যোগাযোগের রাস্তা নেই, অথচ নির্মাণ করা হয়েছে ব্রিজ। যেখানে প্রয়োজন নেই, সেখানেও ব্রিজ তৈরি করা হয়েছে। কোনো জায়গায় ব্রিজ নির্মাণ করলেও নেই সংযোগ সড়ক। ব্রিজের সাথে বাঁশের সাঁকো দিয়ে পারাপার হতে হয় মানুষকে। এমন নানা অসঙ্গতি, অপ্রয়োজনীয় আর অপরিকল্পিত ব্রিজের দেখা মিলবে পাবনার চাটমোহরে।

যে ব্রিজগুলো উপকারের পরিবর্তে দুর্ভোগ বাড়িয়েছে এলাকাবাসীর। ভুক্তভোগীদের প্রশ্ন, এসব ব্রিজ নির্মাণের নামে সরকারের লাখ লাখ টাকা অপচয় করা হয়েছে।

চাটমোহর উপজেলার বিলচলন ইউনিয়নের সোনাহারপাড়া গ্রামের খলিশাগাড়ি বিল। গ্রাম থেকে এ বিলে যাতায়াতের রাস্তা নেই বললেই চলে। অথচ বিলের শেষ মাথায় কোনো প্রয়োজন না থাকলেও নির্মাণ করা হয়েছে একটি ব্রিজ। ব্রিজের উত্তরপাশে নেই যাওয়ার কোনো রাস্তা বা কোনো গ্রাম। ২০১৬-১৭ অর্থ বছরে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অধীনে অপ্রয়োজনীয় এই ব্রিজটি নির্মাণে ব্যয় দেখানো হয়েছে ৩২ লাখ ৫২ হাজার টাকা।

স্থানীয় কয়েকজনের সাথে আলাপকালে নাম প্রকাশ না করার শর্তে তারা অভিযোগ করে জানান, গ্রামে ও বিলে যাতায়াতের জন্য প্রয়োজন রাস্তার। কিন্তু সেই রাস্তা না করে, ব্রিজ করে সরকারি অর্থের অপচয় করা হয়েছে। ব্রিজটি মানুষের কোনো উপকারেই আসছে না।

এছাড়াও উপজেলার মুলগ্রাম ইউনিয়নের সিংগা খালের ওপর ২১ লাখ ৩৫ হাজার টাকা ব্যয়ে ২০১৫-১৬ অর্থ বছরে একটি ব্রিজটি নির্মাণ করা হয়েছে। অথচ কোনো উপকারে আসছে না অপরিকল্পিত ও অপ্রয়োজনীয় এই ব্রিজটি। কারণ ব্রিজের আশপাশে নেই যাতায়াতের ভাল রাস্তা। নদীর পাড়ে খালের ওপর ব্রিজটি নির্মাণের যৌক্তিকতা খুঁজে পাননি স্থানীয়রা। অপরদিকে, নিমাইচড়া গ্রামে ব্রিজ নির্মাণ হলেও সংযোগ সড়কের বেহাল দশায় কষ্ট বেড়েছে মানুষের। উঁচু খাড়া ব্রিজে উঠতে নামতে নাভিশ্বাস ওঠে বয়স্ক ও শিশুদের।

এসব ব্রিজ উপকারের পরিবর্তে উল্টো দুর্ভোগ বাড়িয়েছে এলাকাবাসীর। অভিযোগ, এসব ব্রিজ নির্মাণকাজও করা হয়েছে নিম্নমানের। এলাকাবাসী বাধা দিলেও তোয়াক্কা করেনি ঠিকাদাররা। ঠিকাদারের সাথে প্রশাসনের কিছু অসাধু কর্মকর্তা যোগসাজশে এসব অপ্রয়োজনীয় ব্রিজ নির্মাণ করে সরকারি অর্থের লুটপাট চলছে বলে অভিযোগ স্থানীয়দের।

এ বিষয়ে কথা বলতে রাজী হননি চাটমোহর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শামীম এহসান। তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সৈকত ইসলাম জানান, অপ্রয়োজনীয় ব্রিজের বিষয়ে খতিয়ে দেখে ব্যবস্থা নেয়া হবে। আর যেসব ব্রিজের রাস্তা নেই সেগুলো রাস্তা করে না দেয়া পর্যন্ত ঠিকাদারের বিল দেয়া হচ্ছে না।

সান নিউজ/এসআর/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা