সারাদেশ

মোংলা পৌর নির্বাচন: কঠোর নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনী

নিজস্ব প্রতিনিধি, মোংলা : রাত পোহালে শনিবার (১৬ জানুয়ারি) অনুষ্ঠিত হবে মোংলা পোর্ট পৌরসভার ভোট। এই নির্বাচনকে সামনে রেখে এরই মধ্যে কেন্দ্রে কেন্দ্রে ইভিএম (ইলেট্রনিক ভোটিং মেশিন) পাঠানো হচ্ছে। মোট ১২টি কেন্দ্রে পাঠানো হবে এই ভোটিং মেশিন। মোংলা উপজেলা সহকারী রির্টানিং কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মামুন এ তথ্য জানান। তিনি বলেন, ১২টি কেন্দ্রের জন্য মোট ১৩৮টি ভোটিং মেশিন পাঠানো হবে।

মোংলা উপজেলার নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) নয়ন কুমার রাজবংশি জানান, মোংলা পোর্ট পৌরসভা নির্বাচনকে সামনে রেখে কঠোর নিরাপত্তার ব্যবস্থা জোরদার করা হয়েছে। ভোটাররা যাতে নির্ভিগ্নে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারেন তার জন্য ১২ জন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও র‍্যাব-পুলিশের পাশাপাশি, এক প্লাটুন কোস্টগার্ড, আনাসার ও ডিবি পুলিশ মোতায়েন থাকবে।

এদিকে, কোন কেন্দ্র ঝুঁকিপূর্ণ না হলেও ১২টি কেন্দ্রেকে গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে বলেও জানান তিনি।

নির্বাচনে আ’লীগ ও বিএনপির দুই মেয়র প্রার্থী ছাড়াও ৯টি ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর পদে ৩৬ জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ১২ জন প্রার্থী নির্বাচন করছেন।

মোট ৩১ হাজার ৫২৮ জন ভোটারের মধ্যে পুরষ ১৬ হাজার ৬৮১ জন এবং ১৪ হাজার ৮৪০ জন নারী ভোটার প্রথমবারেরমত ইভিএমের (ইলেট্রনিক ভোটিং মেশিনে) মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন বলে জানায় উপজেলা নির্বাচন অফিস।

সান নিউজ/এ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা