সারাদেশ

গাইবান্ধায় নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন

নিজস্ব প্রতিনিধি, গাইবান্ধা : গাইবান্ধায় সারাদেশের মতো দ্বিতীয় ধাপে ৬০ পৌরসভা নির্বাচনের জন্য যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন (ইসি)।

শুক্রবার (১৫ জানুয়ারি) বিকাল ৩টা থেকে রিটার্নিং কর্মকর্তাদেরকে যাবতীয় নির্বাচন সামগ্রী বুঝিয়ে দেওয়া হয়। নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ রাখতে এবং কোন রকম অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলা করার জন্য প্রশাসনের পক্ষ থেকে র‍্যাব, পুলিশ, আনসার বাহিনীর সদস্য ছাড়াও ম্যাজিস্ট্রেট মোতায়েন থাকবে।

এবারের নির্বাচনে গাইবান্ধা পৌরসভায় তিন আওয়ামী লীগ ‘বিদ্রোহী’ প্রার্থীসহ ৮ জন মেয়র প্রার্থী, ১৭ জন সংরক্ষিত নারী কাউন্সিলর এবং ৪১ জন সাধারণ কাউন্সিলর প্রার্থী ভোটযুদ্ধে রয়েছেন। এ পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগ থেকে শাহ্ মাসুদ জাহাঙ্গীর কবীর (নৌকা), বিএনপি থেকে মো. শহিদুজ্জামান শহীদ (ধানের শীষ) এবং স্বতন্ত্র মো. আনওয়ার-উল-সরওয়ার (রেল ইঞ্জিন), মতলুবর রহমান (নারিকেল গাছ), মো. শামছুল আলম (মোবাইল ফোন), মো. আহসানুল করিম (চামুচ), মো. মির্জা হাসান (জগ) এবং ফারুক আহমেদ (ক্যারাম বোর্ড) প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এদিকে, বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) রাত থেকে প্রচার-প্রচারণা শেষ হয়েছে। আগামী শরিবার (১৬ জানুয়ারি) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে কোনও বিরতি ছাড়া চলবে ৪টা পর্যন্ত।

গাইবান্ধা পৌরসভা নির্বাচনে ৩১টি ভোটকেন্দ্রের ১৫৩টি ভোটকক্ষে ৫১ হাজার ৩শ ৮৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এরমধ্যে পুরুষ ভোটার ২৪ হাজার ৫শ ৯০ জন ও মহিলা ভোটার ২৬ হাজার ৭শ’ ৯৭ জন।

সান নিউজ/এমএল/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা