সারাদেশ

আখাউড়ায় মেয়র প্রার্থীকে জুতাপেটা করার অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থীর এক সমর্থকের বিরুদ্ধে আরেক মেয়র প্রার্থী নুরুল হক ভূইয়াকে জুতাপেটা করার অভিযোগ উঠেছে।

বুধবার রাতে উপজেলা শহরের সড়ক বাজারে এ ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, জুতাপেটার ঘটনায় অভিযুক্ত সোহাগের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরী হয়েছে। ঘটনার তদন্ত চলছে। তার বিরুদ্ধে এর আগেও আখাউড়া থানায় মাদকসহ ৪টি মামলা রয়েছে।

সূত্র জানায়, জুতাপেটা করার ঘটনায় অভিযুক্ত সোহাগ মোল্লার বিরুদ্ধে রাতেই থানায় লিখিত অভিযোগ দিয়েছেন নুরুল হক ভূইয়া। সোহাগ আখাউড়া উপজেলার দেবগ্রামের ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কাদের মোল্লার ছেলে।

মেয়র প্রার্থী নুরুল হক ভূইয়া অভিযোগ করে বলেন, রাতে সড়কবাজারে একটি চায়ের দোকানে বসে চা পান করার সময় মাদকাক্ত সোহাগসহ আরও কয়েকজন দোকানে আসে। তাকজিল খলিফা কাজলের বিরুদ্ধে নির্বাচনে দাঁড়ানোর কারণে সোহাগ আমাকে জুতাপেটা করে। আমি থানায় জিডি করেছি।

আখাউড়া পৌরসভার বর্তমান মেয়র ও আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী তাকজিল খলিফা কাজল জানান, নুরুল হক ভূইয়াকে জুতাপেটা করার ঘটনা তিনি জানেন না।

এ ব্যাপারে আখাউড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা রসুল আহমদ নিজামী বলেন, হামলাকারী সোহাগের বিরুদ্ধে থানায় আরও ৪টি মামলা রয়েছে। জুতাপেটার ঘটনায় জিডি হয়েছে। বিষয়টির তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

প্রসঙ্গত, নুরুল হক ভূইয়াও মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তিনি আখাউড়া দক্ষিণ ইউনিয়ন পরিষদের তিনবারের চেয়ারম্যান ও একবার আখাউড়া পৌরসভার মেয়র ছিলেন।

সান নিউজ/পিডি/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা