সারাদেশ

সিলেটে করোনায় মৃত্যুর মিছিল চলছেই

এনামুল কবীর, সিলেট : ক্রমে ভয়ংকর হচ্ছে সিলেটের করোনা পরিস্থিতি। শনাক্তের সংখ্যায় প্রতিদিন কিছুটা তারতম্য হলেও মৃত্যু থামছেই না। গত ৫ দিনের প্রতিদিনই শোকে কাতর হতে হচ্ছে সিলেটবাসীকে।

গত ২৪ ঘন্টায়ও মৃত্যু হয়েছে ১ জনের। এসময়ে বিভাগজুড়ে শনাক্ত হয়েছেন ১৫ জন। এর আগের ২৪ ঘন্টায়ও মৃত্যু হয়েছে ১ জন করোনা রোগীর। সেদিন শনাক্ত হয়েছিলেন ১৮ জন। করোনায় নতুন মৃতকে নিয়ে সিলেট বিভাগে মোট মৃত্যুর সংখ্যা ২৭১। এরমধ্যে বিভাগের অন্যসব জেলাকে ছাড়িয়ে সিলেট জেলা।

এ জেলায় মোট মৃত্যুর সংখ্যা ২০৭। এর পরের অবস্থানে সুনামগঞ্জ। হাওরাঞ্চলে করোনায় মোট মারা গেছেন ২৬ জন। এরপর চা-র রাজধানী হিসাবে খ্যাত বিভাগের মৌলভীবাজার জেলা। এ জেলায় করোনায় এখন পর্যন্ত মারা গেছেন ২২ জন। আর হবিগঞ্জে মোট মৃত্যুর সংখ্যা ১৬।

এখন পর্যন্ত বিভাগজুড়ে মোট করোনা শনাক্তের সংখ্যা ১৫ হাজার ৭শ' ১৭। এর মধ্যে সিলেট জেলার ৯ হাজার ৩শ' ১৫, সুনামগঞ্জের ২ হাজার ৫শ' ২১, হবিগঞ্জের ১ হাজার ৯শ' ৭৩ ও মৌলভীবাজারের ১ হাজার ৯শ' ৮ জন।এর বিপরীতে বিভাগজুড়ে মোট সুস্থতার সংখ্যা ১৪ হাজার ৭শ' ৭৫।

এদিকে গত ৫ দিন করোনায় টানা মৃত্যুর ঘটনায় এ বিষয়ে আরও সচেতনা সৃষ্টির লক্ষ্যে সরকার ও প্রশাসনকে নতুনভাবে উদ্যোগী হওয়া উচিৎ বলে মনে করছেন সিলেটের সচেতন নাগরিক মহল।

সান নিউজ/এক/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা