সারাদেশ

শরীয়তপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, শরীয়তপুর : শরীয়তপুর পুলিশ লাইন্স ড্রিলসেডে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা পুলিশ লাইন্সে বুধবার অনুষ্ঠিত হয়েছে। শরীয়তপুরের পুলিশ সুপার এস. এম. আশরাফুজ্জামানের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। তিনি জেলা পুলিশের কল্যাণ সংক্রান্ত ও করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। আর তিনি শরীয়তপুর জেলার ডিসেম্বর মাসের শ্রেষ্ঠ সার্কেল অফিসার, শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ, শ্রেষ্ঠ এসআই, শ্রেষ্ঠ এএসআইদের ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করেন।

এছাড়াও ভালো কাজের স্বীকৃতিস্বরূপ পুলিশ অফিসারদের বিশেষ পুরস্কার প্রদান করেন পুলিশ সুপার।

এ সময় উপস্থিত ছিলেন, মোঃ সাইফুর রহমান, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) শরীয়তপুর, তানভীর হায়দার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর), শরীয়তপুর, এসএম মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) শরীয়তপুর, মোঃ আমিনুর রহমান, সিনিয়র সহকারী পুলিশ সুপার (ভেদরগঞ্জ সার্কেল) শরীয়তপুর, ডা. মনিরুল ইসলাম, মেডিকেল অফিসার, পুলিশ হাসপাতাল, শরীয়তপুরসহ বিভিন্ন থানার অফিসার ইনচার্জবৃন্দ, ইন্সপেক্টরবৃন্দ ও বিভিন্ন থানা ফাঁড়ি হতে আগত এবং পুলিশ লাইন্সের বিভিন্ন পর্যায়ের অফিসার-ফোর্সবৃন্দ।

এতে শরীয়তপুর জেলার ডিসেম্বর মাসের শ্রেষ্ঠ সার্কেল অফিসার তানভীর আহমদ, অতিরিক্ত পুলিশ সুপার (গোসাইরহাট সার্কেল) শরীয়তপুর, শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ মোঃ আসাদুজ্জামান হাওলাদার, অফিসার ইনচার্জ, সখিপুর থানা, শরীয়তপুর, শ্রেষ্ঠ এসআই/(নিঃ) আব্দুস ছামাদ, পালং মডেল থানা, শরীয়তপুর, শ্রেষ্ঠ এএসআই/(নিঃ) আবু তাহের, নড়িয়া থানা, শরীয়তপুর।

এসময় পুলিশ সুপার বলেন, ভালো কাজের স্বীকৃতিস্বরূপ পুরস্কার প্রদান করলে সকলেই ভালো কাজের প্রতি অগ্রসর হবে এবং ডিউটিতে সকলের মনোবল বৃদ্ধি পাবে।

এছাড়াও তিনি আরও বলেন, পুলিশ সদস্যদের কাজের মাধ্যমে জনগণের আস্থা অর্জন করতে হবে, জনগণের আস্থার পুলিশ হতে হবে সকলকে এবং মানুষের সাথে ভালো আচরণ করতে হবে বলে জানান পুলিশ সুপার।

সান নিউজ/এএএস/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা