সারাদেশ

বোয়ালমারীতে নির্বাচনি ক্যাম্প ও নৌকা প্রতীক পোড়ালো দুর্বৃত্তরা 

নিজস্ব প্রতিনিধি, বোয়ালমারী (ফরিদপুর) : ফরিদপুরের বোয়ালমারী পৌরসভা নির্বাচনের দুই দিন আগে আ'লীগের একটি নির্বাচনি অফিস ও নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত একটি নৌকা বুধবার (১৩ জানুয়ারি) গভীর রাতে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) বেলা সাড়ে ৮ টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ ও সহকারী কমিশনার (ভূমি) মারিয়া হক ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

সরেজমিনে গিয়ে জানা যায়, পৌরসভার ৪ নং ওয়ার্ডের আমগ্রাম খাঁ বাড়ির মোড়ে অবস্থিত নির্বাচনী ক্যাম্পটি বুধবার রাত ১২ টার পর কোন এক সময় আগুন দিয়ে পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। এছাড়া একই রাতে ৭ নং ওয়ার্ডের ছোলনা গ্রামের চুন্নু বিশ্বাসের বাড়ি সংলগ্ন রেলগেটে রাখা প্রচারণায় ব্যবহৃত একটি নৌকাও দুর্বৃত্তরা আগুন দিয়ে পুড়িয়ে দেয়। এ ঘটনায় পুলিশ এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি। ঘটনার পর থেকে সংশ্লিষ্ট এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

আগামী ১৬ জানুয়ারি বোয়ালমারী পৌরসভা নির্বাচন। নির্বাচনের দুই দিন আগে ঘটা এ ধরনের নাশকতায় জনমনে আতঙ্ক বিরাজ করছে।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শাহজাহান মীরদাহ পিকুল বলেন, বিষয়টি দুঃখজনক। আমরা এলাকায় রাজনৈতিক সহাবস্থান নিয়ে থাকি। অথচ রাতের আধারে নির্বাচনী অফিস ও নৌকা পুড়িয়ে দেয়া অত্যন্ত জঘন্যতম কাজ। আমরা এর নিন্দা জানাই। প্রশাসনকে বিষয়টি জানিয়েছি।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ বলেন, আমি ও সহকারী কমিশনার (ভূমি) ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ব্যাপারে দোষীদের খুঁজে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

বোয়ালমারী থানা অফিসার ইন চার্জ মোহাম্মদ নুরুল আলম বলেন, সংবাদ পাওয়ার সাথে সাথে ঘটনাস্থল পরিদর্শন করেছি। অভিযোগ পেলে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সান নিউজ/কেএস/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা