সারাদেশ

সন্তানের শিক্ষকের সঙ্গে প্রবাসীর স্ত্রী লাপাত্তা

নিজস্ব প্রতিনিধি, কুমিল্লা : কুমিল্লার লাকসাম উপজেলায় সন্তানদের স্কুল শিক্ষকের সঙ্গে উধাও হয়েছেন এক প্রবাসীর স্ত্রী। গেলো ১০ জানুয়ারি ঘটনা ঘটেছে উপজেলার মুদাফরগঞ্জ (দ.) ইউনিয়ন লক্ষ্মীপুর গ্রামে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

শিক্ষক বিল্লাল হোসেন একই ইউনিয়নে জন্দর্নপুর গ্রামের ইসমাইল মিয়ার ছেলে। বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) সকালে মুদাফরগঞ্জ (দ.) ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল রশিদ সওদাগর গণমাধ্যমকে বলেন, প্রবাসী মিলনের স্ত্রী দুই ছেলেমেয়ে নিয়ে ‘শতদল শিশু নিকেতন’ স্কুলের সহকারী শিক্ষক বিল্লাল হোসেনের সঙ্গে নিরুদ্দেশ হওয়ার ঘটনা শুনেছি।
তবে ওই গৃহবধূ ডিভোর্স লেটার দিয়েছে এটিও জানি। তবে সেটি হাতে আসেনি।

স্থানীয়রা জানান, উপজেলার মুদাফরগঞ্জ (দ.) ইউনিয়নে চিতোষী বাজারে ‘শতদল শিশু নিকেতন’ স্কুলের শিক্ষার্থী লক্ষ্মীপুর গ্রামে চেয়ারম্যানবাড়ীর প্রবাসী মিলনের দুই সন্তান। ওই শিক্ষাপ্রতিষ্ঠানে দুই সন্তান নিয়ে আসা যাওয়ার সময় স্কুলের সহকারী শিক্ষক বিল্লালের সঙ্গে পরিচয় হয় প্রবাসীর স্ত্রীর। এরপর দুজন প্রেমে জড়িয়ে পড়েন।

গেলো ১০ জানুয়ারি ওই প্রবাসীর স্ত্রী স্বামীর আলিশান বাড়িঘর ও কোটি টাকার সম্পত্তি রেখে দুই সন্তান নিয়ে শিক্ষক বিল্লাল হোসেনের সঙ্গে নিরুদ্দেশ হন।

খোঁজ না পেয়ে তাদের স্বজনদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিষয়টি জানাজানি হওয়ার পর অভিযুক্ত শিক্ষক বিল্লাল হোসেন ও প্রবাসী স্ত্রীর মোবাইল ফোন বন্ধ রয়েছে বলে জানান স্বজনরা।

ঘটনার সত্যতা স্বীকার করে অভিযুক্ত বিল্লালের ছোট ভাই জাহাঙ্গীর আলম বলেন, আমার ভাই গেলো চার দিন ধরে নিখোঁজ ও তার মোবাইল ফোনটিও বন্ধ রয়েছে। কোথায় আছে আমরা জানি না।

প্রবাসী মিলনের কাকা মোতাহের হোসেন বলেন, মিলন প্রবাসে যাওয়ার সময় পর তার বাড়িতে থাকতেন স্ত্রী ও দুই সন্তান। তার মা ঢাকায় বোনের বাসায় থাকেন। এলাকায় শুনেছি, গেলো কয়েক দিন আগে নাকি বিল্লালের সঙ্গে তার স্ত্রী ও সন্তান উধাও হয়েছে।

সান নিউজ/এম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা